Friday, April 10, 2026

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা, টেট উত্তীর্ণদের জন্য নয়া নির্দেশ দিল হাইকোর্ট

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ৮ জানুয়ারি পর্যন্ত নথি যাচাই করার সুযোগ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গত ডিসেম্বর মাসে রাজ্যে সাড়ে ১৬ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক বোর্ড। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়। বিজ্ঞপ্তি স্থগিতাদেশ চেয়ে মামলা করেন বেশ করেকজন চাকুরীপ্রার্থী।

আরও পড়ুন : বছরের শেষ দিনে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ

প্রাথমিক বোর্ডের সাড়ে ১৬ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা করেন বেশ কয়েকজন চাকুরীপ্রার্থী। তাদের বক্তব্য, ২০১৪ সালের উত্তীর্ণ টেট (TET) পরীক্ষার্থীদের থেকে এই শূন্যপদে নিয়োগ হওয়ার কথা। ঘটনাচক্রে ওই বছর মোট ৬টি প্রশ্ন ভুল এসেছিল। এখন সেই সংক্রান্ত একটি মামলা চলছে। সেটা সংশোধন না করে কীভাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল?

চাকরিপ্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট আজ জানিয়েছে, ২০১৪ প্রাথমিক TET-এ প্রশ্নপত্রে ভুলের কারণে যে সমস্ত চাকরিপ্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছিলেন, এবং পরবর্তীতে আদালতের নির্দেশে তাঁদের টেট উত্তীর্ণ ঘোষণা করা হয়, সেই উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত নথি যাচাইয়ের জন্য আগামী ৮ তারিখ পর্যন্ত সুযোগ দিতে হবে। যদি অনলাইনে অসুবিধা হয়, সেক্ষেত্রে ওই মামলাকারী চাকরিপ্রার্থীরা সরাসরি নথি জমা করতে পারবেন।

Advt

Related articles

বিজেপির ‘সংকল্পপত্র’ নয়া জুমলা! ভিডিও দেখিয়ে বিজেপির দ্বিচারিতা ফাঁস অভিষেকের

বিজেপির ইস্তেহারে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেকারভাতা। নয়া জুমলা নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

তৃণমূলের সঙ্গে গণতান্ত্রিকভাবে লড়াই করার সাহস নেই বিজেপির, তোপ মমতার

একদিকে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে অধিকার রক্ষার লড়াই করছে তৃণমূল কংগ্রেস। আর অন্যদিকে, দুরাচারী বিজেপির সঙ্গে সব এজেন্সি...

IPL: হাসরাঙ্গার বিকল্প দলে নিল লখনউ, পাথিরানাকে নিয়ে বাড়ছে আশঙ্কা

একটার পর একটা তারিখ যাচ্ছে, কিন্ত নাইট শিবিরে পাথিরানার দেখা নেই। কবে আসবেন শ্রীলঙ্কার পেসারকে নিয়ে অনিশ্চয়তা ক্রমেই...

বিহারে রাস্তায় গড়াগড়ি খেল কাটা মাথা! এটাই বিজেপির আইনশৃঙ্খলা মডেল, কটাক্ষ অভিষেকের

বিজেপি জোট রাজ্য বিহারে (Bihar) আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ আরও জোরালো করল ফরবেসগঞ্জের (Forbesganj) নৃশংস জোড়া খুনের ঘটনা। রাস্তায়...