Tuesday, June 9, 2026

ফের ছন্দে ফিরেছেন রয় কৃষ্ণা, বছরের প্রথম গোল স্ত্রীকে উপহার!

Date:

Share post:

ফের ছন্দে ফিরেছেন রয় কৃষ্ণা। জয়ে ফিরেছে এটিকে মোহনবাগান। এখন আইএসএলের লিগ টেবলে শীর্ষে সবুজ-মেরুন।
বছর শুরুর প্রথম ম্যাচে গোল পেয়ে অনেকটাই চাপমুক্ত ফিজির স্ট্রাইকার। রয় কৃষ্ণা বলছেন, “এটা ভেবে ভাল লাগছে যে, গোলের খরাটা বেশিদিন স্থায়ী হয়নি। স্কোরারের কাজই তো গোল করা।” নর্থ ইস্টের বিরুদ্ধে ডাইভিং হেডারে করা গোল স্ত্রী নাজিয়াকে উপহার হিসাবে দিচ্ছেন রয় কৃষ্ণা।
সবুজ-মেরুনের তারকা স্ট্রাইকার বলছেন, নাজিয়া আমার সব থেকে বড় সমর্থক ও সমালোচক। গোল যখন পাই না, তখন নানা ভাবে আমাকে উদ্বুদ্ধ করে। ক্রিসমাস পালনের জন্য আমাকে চমকে দিয়ে ফিজি থেকে এখানে চলে এসেছে।”
তিনি মনে করেন, “গতবারের চেয়ে এবারের দল শক্তিশালী। কেন না, রক্ষণের শক্তি আগের থেকে অনেক বেড়েছে। এই ছন্দটাই ধরে রাখতে হবে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...