Wednesday, June 24, 2026

সাংবাদিককে চড় মারার অভিযোগ, রাগ হলেও মারিনি বললেন তৃণমূল বিধায়ক

Date:

Share post:

ভুল খবর করার অভিযোগে এক সাংবাদিককে নিগ্রহের অভিযোগ উঠল ময়নাগুড়ির তৃণমূল (TMC) বিধায়ক অনন্তদেব অধিকারীর (Anantadeb Adhikary) বিরুদ্ধে। মঙ্গলবার ময়নাগুড়ির ফুটবল ময়দানে ওপেন জিমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের খবর করতে গেলে সেখানে বিধায়ক সাংবাদিকে ডেকে নিয়ে যান এবং সবার সামনে সেই সাংবাদিককে থাপ্পড় মারেন বলে অভিযোগ। এই নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন ঘটনায় নিন্দায় সরব হয়েছেন তৃনমূল কংগ্রেসেরই একাংশ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক।

সাংবাদিককে চড়ের ঘটনার প্রতিবাদ করেছেন প্রেস ক্লাবের সদস্যরা। যদিও ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী ঘটনার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি চড় মারিনি, তিনি তার সংবাদ পত্রে উল্টোপাল্টা লেখেন, গতকালে আমি কি বলেছি তিনি কি ভাষায় লিখেছেন, সে ভাষা দেখলেই যে কোনো মানুষের রাগ হওয়া স্বাভাবিক। ঘটনার সূত্রপাত, সোমবারের ময়নাগুড়ির জল্পেশ (jalpesh) মন্দিরের স্থায়ী সাংস্কৃতিক মঞ্চের শিলান্যাসকে ঘিরে। সেখানে বিধায়ক অনন্তদেব অধিকারী জল্পেশের স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তার ডাক পড়ে না বলে জেলা পরিষদের দিকে আঙুল তোলেন।

Advt

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...