Friday, June 26, 2026

“আগে মানুষের জীবন, তারপর বিশ্বাস”, গঙ্গাসাগর মেলা নিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের

Date:

Share post:

“আগে মানুষর জীবন আগে, তারপর বিশ্বাস।” করোনা (Corona) আবহে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) নিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)। এই মামলা নিয়ে এমনই মন্তব্য করলেন প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণান (T. B. Radhakrishnan)। দুপুর ২টোয় ফের মামলার শুনানি। তার আগে, গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত চাইল আদালত।

আজ, বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ বলেন, “মানুষর জীবন আগে, বিশ্বাস তারপর। আমরা প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বেশি চিন্তিত। করোনা ভাইরাস (Coronavirus) মানুষের মুখ ও নাক নিঃসৃত ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। অনেক মানুষ একসঙ্গে স্নান (Gangasagar Snan) করতে নামলে নাক ও মুখ নিঃসৃত ড্রপলেট সহজেই জলে মিশে যাবে। আর সেটা একটা বড় অংশের মানুষকে সংক্রমিত করতে পারে। এটা নিয়েই আমরা সবথেকে বেশি চিন্তিত। তাছাড়াও বাতাসেও ড্রপলেট ছড়াতে পারে। আজকে আদালতে আসার সময় আমি দেখেছি, বহু পুণ্যার্থী মাস্ক ছাড়া রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এটা যাঁরা উৎসবে অংশগ্রহন করবেন শুধু তাঁদের বিষয় নয়। যাঁরা আসবেন না, তাঁদেরও জন্যও এটা একটা চিন্তার বিষয়। আমরা পুলিসি বন্দোবস্ত নিয়ে চিন্তিত নই। আমরা প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে চিন্তিত।”

আরও পড়ুন:রাজ‌্য সহযোগিতা করলে কিষাণ-নিধির টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্র

চলতি মাসের ৯ জানুয়ারি শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। মেলা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মেলার মাঠেই তৈরি করা হয়েছে হাসপাতাল। থাকছে র‌্যাপিড টেস্টের ব্যবস্থা, কোয়ারেন্টিন সেন্টার ও সেফ হোম। এই প্রথম মৃতদেহ সৎকারের জন্য চুল্লি ও কবরস্থানের ব্যবস্থাও থাকছে মেলা চত্বরে।

Advt

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...