Wednesday, May 13, 2026

‘বিবেকের ডাক’, দলীয় পতাকা ছাড়াই ১২ জানুয়ারি শহরে মিছিল বিজেপির

Date:

Share post:

একুশের নির্বাচনকে মাথায় রেখে জনসংযোগের কোনও সুযোগ হাতছাড়া করতে রাজি নয় রাজ্যের গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই আগামী ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) জন্মদিনে মহামিছিলের ডাক দিলো রাজ্য বিজেপি(BJP)। তবে এই মিছিলে উল্লেখযোগ্য বিষয় হল, মিছিলে দিলীপ ঘোষ(Dilip Ghosh) শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) মত নেতৃত্বরা উপস্থিত থাকলেও দলীয় পতাকা ছাড়া শুধুমাত্র স্বামীজীর ছবি ও জাতীয় পতাকা নিয়ে পথ হাঁটবেন বিজেপি নেতৃত্বরা। স্বামীজির জন্মদিনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই কর্মসূচির একটি নাম দেওয়া হয়েছে, তার হোল ‘বিবেকের ডাক’।

আরও পড়ুন:নবান্ন অভিযানে একই মঞ্চে বিজেপি নেতাদের সঙ্গে সোমেন পুত্র রোহন! জল্পনা তুঙ্গে

বিজেপি যুব মোর্চার তরফে আয়োজন করা হয়েছে এই মিছিলের। জানা গিয়েছে, শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে থেকে শুরু হবে এই মহা মিছিল। এরপর দীর্ঘ পথ হেঁটে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে গিয়ে থামবে মিছিলটি। ১২ ই জানুয়ারি এই মহামিছিলে একসঙ্গে রাস্তায় নামবেন দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, শুভেন্দুবিজেপিতে যোগ দেওয়ার পর একাধিকবার এই দুই নেতাকে একত্রে দেখা গেল পায়ে পা মিলিয়ে মিছিলে হাঁটতে দেখা যায়নি। এবার দেখা যাবে সেই ছবি। পাশাপাশি মিছিলে উপস্থিত থাকার কথা রয়েছে কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের। সব মিলিয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিনে কোমর বেঁধে মাঠে নামছে রাজ্য গেরুয়া শিবির।

Advt

Related articles

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...