Thursday, April 2, 2026

আমতায় শ্যুটআউট, দুষ্কৃতী দৌরাত্ম্যে আক্রান্ত তৃণমূলের উপপ্রধান

Date:

Share post:

গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অগ্নিগর্ভ হাওড়ার আমতা (Howrah Amta)। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন। বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত চন্দ্রপুর পঞ্চায়েতের উপপ্রধান (Deputy Chief of Panchayat) শেখ রজব আলি। ইতিমধ্যেই, ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ হাওড়ার আমতার চন্দ্রপুর গ্রামে ঘটেছে ঘটনাটি। ডাব বিক্রি কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বেশি দাম চাওয়া হচ্ছে, এই অভিযোগে প্রথমে বচসা, ও পরে হাতাহাতি শুরু হয়। বেশ কয়েক রাউন্ড গুলি (Shootout) চলার অভিযোগও রয়েছে।

আরও পড়ুন : খিদিরপুরের পরিত্যক্ত কারখানায় দাউ দাউ করে জ্বলছে মহিলা, তারপর?

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান চন্দ্রপুর পঞ্চায়েতের উপপ্রধান। বিবাদ থামাতে গেলে তাঁকে লক্ষ্য করে ইট ছোড়ে দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় তাকে। দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। একজনের পায়ে গুলি লেগেছে। খবর দেওয়া হয় চন্দ্রপুর পুলিশ ফাঁড়িতেও। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে RAF।

তৃণমূল (TMC) আশ্রিত পঞ্চায়েতের উপপ্রধান রজব আলির অভিযোগ, গ্রাম্য বিভাগ থেকে ঘটনার সূত্রপাত হলেও, পরে এটি রাজনৈতিক রূপ নেয়। চন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের প্রধান মিঠুন শেখ, সিপিএমের (CPM) লোকজনের সাথে মিশে এইরকম গন্ডগোল বাধিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই আমতার চন্দ্রপুর সিপিএমের ঘাঁটি ছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর সিপিএমের লোকজন এলাকাছাড়া হয়। সেই থেকেই তক্কে তক্কে ছিল তারা। অভিযোগ, সম্প্রতি, তৃণমূলের অন্দরে কিছু সমস্যার সুযোগ নিয়ে ফের এলাকায় এসে গণ্ডগোল পাকাতে শুরু করেছে সিপিএম। যার ফল এদিনের ঘটনা। যদিও সিপিএমের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Advt

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...