Tuesday, June 23, 2026

খিদিরপুরের পরিত্যক্ত কারখানায় দাউ দাউ করে জ্বলছে মহিলা, তারপর?

Date:

Share post:

পরিত্যক্ত কারখানার ভিতর দাউ দাউ করে জীবন্ত জ্বলছে
এক মহিলা! এই ঘটনাকে করে আজ, বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো খিদিরপুর (Khidirpur) চত্বরের ৬ নম্বর গোপাল ডক্টর রোডে।

ভয়ঙ্কর এই ঘটনাটি প্রথম চোখে পড়ে পুরসভার এক সুলভ কর্মীর। তুলসীরাম নামের ওই সুলভ কর্মী পোড়া গন্ধ পায় পাশে থাকা একটি পরিত্যক্ত কারখানা থেকে। তৎক্ষণাৎ তিনি গিয়ে দেখেন এক মহিলা জ্বলছে। তিনি চিৎকার চেঁচামিচি করতেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে জল দিয়ে নেভায় কিন্তু ততক্ষণে সব শেষ।

এরপর খবর দেওয়া হয় ওয়াটগঞ্জ থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সূত্রে খবর, ঘটনারস্থল থেকে উদ্ধার একটি দেশলাই ও একটি পানীয়র বোতল।

দিনের বেলায় কীভাবে ও কেন এই ঘটনা ঘটল তা নিয়ে রহস্য জমাট বাঁধছে। তদন্তের জন্য ঘটনারস্থল পরিদর্শন করে লালবাজার হোমিসাইড শাখা। আত্মহত্যা না অন্য কোনও কারণ খতিয়ে দেখছে পুলিশ। মহিলার পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...