Friday, June 12, 2026

‘ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে’, তমলুকে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর

Date:

Share post:

তমলুকের সভা থেকে বৃহস্পতিবারও তৃণমূলকে যথারীতি তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ প্রাক্তণ পরিবহণমন্ত্রী মদন মিত্রকে সতর্ক করে বলেছেন, “কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়তে যাবেন না, বিপদে পড়বেন৷” তৃণমূলের এক সাংসদ বলেছিলেন, ‘মেদিনীপুরের মানুষরা বিশ্বাসঘাতক’, সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু এদিন বলেছেন, “স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান অবিভক্ত মেদিনীপুরের মানুষ ভোটের বাক্সেই এই মন্তব্যের জবাব দেবেন, অপেক্ষা করুন”৷

আরও পড়ুন : শুভেন্দু ‘উইপোকা’, এরা যত তাড়াতাড়ি বেরিয়ে যায় ততই মঙ্গল, এবার সরব সোহম

শুভেন্দু এদিন বলেন:

◾মদন মিত্র তাঁর ছেলের থেকেও বয়সে ছোট সাংসদ অর্জুন সিংয়ের ছেলের কাছে ৫০ হাজার ভোটে হেরেও শিক্ষা হয়নি৷ এখনও বড় বড় কথা বলে চলেছেন৷ মদনবাবুর উপনির্বাচনে তৃণমূলের নেতারা নিজেদের ইমেজ খারাপ হওয়ার ভয়ে প্রচার করতে যাননি৷ তখন ওনার ছেলে আমার কাছে এসে মিটিং করে দেওয়ার অনুরোধ করে৷ এই শুভেন্দু অধিকারীই সেদিন একের পর এক সভা করেছিলো৷ বড় বড় কথা বলা বন্ধ করুন৷

◾রাজ্যের কিষাণ-নিধি প্রকল্পে সায় দেওয়া নিয়ে কটাক্ষ করে বলেন, এখন বলছে প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্প চালু করলাম। ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে। তবে মাথায় রাখবেন, ভারত সরকারের টাকা গত দু’বছর কৃষকদের নিতে দেননি৷ বাংলার কৃষকদের বঞ্চিত করা ১৪ হাজার টাকা রাজ্য সরকারকেই দিতে হবে৷

◾তৃণমূল দল এবং সরকার চালাচ্ছে দেড়জন৷ সব ক্ষমতা দক্ষিণ কলকাতার হাতে৷ রাজ্যের অন্য জেলাগুলি তো বটেই, বঞ্চিত উত্তর কলকাতা, হাওড়া জেলাও৷

তমলুকের সভায় আসার আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঝাড়গ্রামের নেতাইয়ে শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দেন৷ তিনি নেতাইয়ে শহিদ বেদীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। শহিদ পরিবারের সদস্য ও আহতদের হাতে তুলে দেন ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য। ওখানেও তৃণমূলকে কটাক্ষ করে দাবি করেন, ” আমি কোনওদিন নেতাইয়ে রাজনৈতিক পতাকা, ব্যানার নিয়ে আসিনি। যাঁরা এতদিন আসেননি, তাঁদের ব্যানার এখন নেতাইয়ে দেখা যাচ্ছে।”

এদিনও তমলুকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন পুর এলাকার বহু কর্মী৷

Advt

Related articles

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...