Tuesday, April 28, 2026

শনিবার অমিত শাহের সঙ্গে  দিল্লিতে  জরুরি বৈঠক রাজ্যপালের

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড় জরুরি তলব পেয়ে দিল্লি যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন তিনি । অমিত শাহের মন্ত্রক থেকে তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলেই তিনি তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন বলে জানা গিয়েছে।রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আগামীকাল শনিবার বৈঠক হবে রাজ্যপালের৷ এইসঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে যাতে আইনশৃঙ্খলা ব্যবস্থা কঠোর করা হয়, কেন্দ্রীয় মন্ত্রীকে তারও আবেদন জানাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷
সাম্প্রতিক সময়ে রাজ্যে ঘটে যাওয়া একাধিক হিংসার ঘটনা নিয়ে রাজ্যের তীব্র সমালোচনা করেছেন রাজ্যপাল। নারী নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে রাজ্য সরকারের জবাব তলব করেছেন। রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের হত্যার বিষয়টিও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যপাল তুলে ধরবেন বলে জানা গিয়েছে ।
প্রসঙ্গত, প্রায় ১০ মাস পর বুধবার রাজভবনে যান মুখ্যমন্ত্রী৷ তবে এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎকার বলে জানানো হয়েছে নবান্নের তরফে৷ রাজভবনে রাজ্যপাল ও তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।

Related articles

অজয় ও বাহিনীর বিরুদ্ধে BJP-কে ভোট দিতে চাপ-শ্লীলতাহানির অভিযোগ ফলতা থানায়!

বিজেপির (BJP) অঙ্গুলিহেলনে চলছে নির্বাচন কমিশন- এই অভিযোগ শাসকদল-সহ অবিজেপি দলগুলির। সেই কমিশনের পাঠানো পুলিশ অবজার্ভার যোগীরাজ্য উত্তরপ্রদেশের...

ভোট-উৎসবে DCRC-তে রঙিন সেলফি জোন! খুশি ভোটকর্মীরা

নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ। ডিসিআরসি সেলফি জোন। সেখানে ভোটকর্মীরা ছবি তুলছেন। রাজ্যে শেষ দফা ভোটের আগে ব্যস্ততার মাঝখানে...

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার মহারণ, ১৪২ আসনে ভোটগ্রহণ কলকাতা-সহ ৮ জেলায় 

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বুধবার দক্ষিণবঙ্গের ৮টি জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ...

বাতিল হয়েছিল ১২ লক্ষ রেশন কার্ড: ঝাড়খণ্ডে SIR শুরুর আগে শিক্ষা নিয়ে সতর্ক হেমন্ত

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে যে প্রশাসনিক সমস্ত সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবেন...