Wednesday, May 13, 2026

‘ফেস্টিভ্যালে যাওয়ার থেকে কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ’, রাজকে জানালেন রুদ্রনীল

Date:

Share post:

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান এড়ালেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ফিরিয়ে দিয়েছেন চলচ্চিত্রে উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) নিমন্ত্রণও। রাজকে জানিয়েছেন, “আমফান-মহামারি-লকডাউনের পর সবে সবে ইন্ডাস্ট্রি খুলতে শুরু করেছে। কাজ কর্ম শুরু হয়েছে। সেগুলোকে ফেলে রেখে ফিল্ম ফেস্টিভ্যালে যেতে পারব না।”

রুদ্রনীলের কথায়, “আমফান-মহামারি-লকডাউনের পর সবে সবে ইন্ডাস্ট্রি খুলতে শুরু করেছে। কাজ কর্ম শুরু হয়েছে। সেগুলোকে ফেলে রেখে ফিল্ম ফেস্টিভ্যালে যেতে পারব না। শুধু আমি নই, অনেকেই হয়ত যেতে পারবেন না। আমার কাছে ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার থেকে কাজগুলো বেশি গুরুত্বের।” এই কারণেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারেননি রুদ্রনীল।

এটুকতেই থেমে যাননি রুদ্র। আরও জানিয়েছেন, এখন বাংলার অর্থনৈতিক অবস্থা ব্যাপক ভয়ংকর। উৎসব তো থাকবেই। তার আগে পেটে ভাব থাকতে হবে, তারপর না উৎসব! কত মানুষ দিনের পর দিন ধর্ণা দিচ্ছেন, মিছিল করছেন, না খেতে পেয়ে বসে রয়েছেন। এমন সংকটময় পরিস্থিতিতে চলচ্চিত্র উৎসবে যতটুকু টাকাই খরচ হোক না কেন, সেটা যদি সরকার তাঁদের হাতে তুলে দেওয়া যেতো তাহলে ভালো হত।”

আরও পড়ুন : কে ছিল জুনিয়রের বাইকে? জানতে দিনভর মৃধা দম্পতির সামনে জেরা প্রিয়াঙ্কাকে

Advt

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...