Tuesday, April 28, 2026

‘বিজেপির কোনও মুখ নেই, তৃণমূলের মুখ নিয়ে চালাচ্ছে’, কটাক্ষ জ্যোতিপ্রিয়র

Date:

Share post:

বিজেপির(BJP) কোনও মুখ নেই। তৃণমূলের(TMC) মুখ নিয়েই ওই দলটা চলছে। রবিবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় সাংবাদিক বৈঠকে একথা বললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyatipriyo Mallick)। এদিন তিনি বলেন, বিজেপিতে একটাই মুখ আছে। সেটা গালাগাল করার মুখ। বাকি যে মুখগুলো সব তৃণমূল থেকে নেওয়া। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব মুখই তৃণমূল থেকে নেওয়া।

সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার(JP Nadda) বর্ধমানের কর্মসূচিকে কটাক্ষ করেছেন জ্যোতিপ্রিয়। কৃষকের বাড়ি থেকে একমুঠো চাল নেওয়াকে দিল্লির আন্দোলনরত কৃষকদের দেখানোর জন্য বলে তিনি মন্তব্য করেছেন। পাশাপাশি, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সম্পর্কে এদিন তিনি বলেন, ‘সৌমিত্র সিপিএম, কংগ্রেস, তৃণমূল ও বিজেপি–চারটি দলই করেছেন। আর কোনও দলই বাকি নেই। আমাকে হারাতে রাজ্যের নয়, বিজেপি দিল্লির নেতাদের নিয়ে আসুক। আমাকে হারাতে পারবে না।’

আরও পড়ুন:বিরল দৃশ্যের সাক্ষী পর্যটকরা, ৩ টি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল সুন্দরবনে

শুধু জ্যোতিপ্রিয় নন এদিন এক সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে কড়া ভাষায় তোপ দেগেছেন তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন, ‘রাজ্যে বিজেপি তিনভাগে ভাগ হয়েছে অদি বিজেপি, নব্য বিজেপি ও পর্যটক বিজেপি। পর্যটক বিজেপির মাঝে মাঝে এখানে এসে এসে ঘুরে যাচ্ছেন। জাত তুলে ধর্ম তুলে কারো বাড়িতে খাওয়া নিয়ে ব্যাপক প্রচার করছেন। প্রকারান্তরে এটা সেই মানুষকে অপমান করা হচ্ছে যার বাড়িতে উনি খাচ্ছেন। নাম না করে বিজেপির আইটি সেলের দায়িত্বে থাকা অমিত মালব্য সর্বশেষ্ঠ মিথ্যাবাদী বলে তোপ দেগেছেন কাকলি। অতীতে অমিত মালব্যের করা একাধিক ফেক নিউজ তুলে ধরে তার মিথ্যাচারের প্রমাণ দিতে ছাড়েননি কাকলি ঘোষ দস্তিদার।

Advt

Related articles

মহিলা-শিশুদের ভয় দেখিয়ে কী ভোট চলছে, জ্ঞানেশ কুমারকে প্রশ্ন তৃণমূলের

রাজ্যে দ্বিতীয় দফায় ভোটের আগের দিনও নির্বাচন কমিশনকে (Election Commission), 'ভীত সন্ত্রস্ত' কুমার এবং বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল...

পাটিয়ালায় রেললাইনে বিস্ফোরণ, উদ্ধার রক্তাক্ত দেহ! নাশকতার আশঙ্কা

পাঞ্জাবের পাটিয়ালায় শম্ভু-আম্বালাই রেললাইনের ধারে ভয়াবহ এক বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি...

খড়গপুর IIT-তে ফের রহস্যমৃত্যু! হস্টেল থেকে উদ্ধার চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ

মঙ্গলবার সকালে খড়গপুর আইআইটির (Kharagpur IIT) হস্টেল থেকে ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...