Saturday, March 14, 2026

হাতেকলমে পিঠে-পুলি গড়া শিখতে চান? চোখ রাখুন ‘রান্নাবান্নায়’

Date:

Share post:

পিঠে, পাটিসাপটা, নাড়ু, পুলি- এসব খেতে ভালবাসেন না এমন মানুষ মেলা ভার। কিন্তু বানাতে পারেন কি? ক’জন ঠিকঠাক রেসিপি মেনে গড়তে পারেন পিঠে-পাটিসাপটা? বিশেষ করে যাঁদের একার সংসার। শাশুড়ি মা কিংবা মা, কিংবা বয়স্কা কেউ নেই, যিনি নিজের হাতে করে শিখিয়ে দেবেন এসব। তবে আর চিন্তা নেই। এবার মন দিয়ে শিখে নিন পিঠে গড়া। কোথায়? কীভাবে?

স্টার জলসার ‘ফরচুন রান্নাবান্না’য়  হইহই করে শুরু হয়েছে ‘পিঠে পার্বন সপ্তাহ’। সঞ্চালিকা-অভিনেত্রী অপরাজিতা আঢ্যর সঙ্গে আড্ডার ছলে শিখে নিন নানা ধরেনের পিঠে। শেখাবেন পিঠে গড়তে ওস্তাদ রাঁধুনিরা। কী কী শিখতে পারবেন? রসবড়া, মুগ ডালের ভাজা পিঠে, মিক্সড সব্জির পিঠে, মোতি পিঠে, স্যাঁকা রস পুলি, ছানার পিঠে, গোকুল পিঠে, গোলাপ পিঠে, হিমকণিকার পায়েস, চকো পিঠে আরো কত কী?

তাহলে আর দেরি কেন? বসে পড়ুন টিভির সামনে। অবশ্যই হাতে খাতা-পেন্সিল নিয়ে। চটপট লিখে রাখুন রেসিপি। পিঠের দিন তো চলেই এলো। বাড়িতেই বানিয়ে তাক লাগিয়ে দিন প্রিয়জনদের। চোখ রাখুন স্টার জলসায় সোম থেকে শনি, রোজ দুপুর ১২.৩০ টায়। ‘পিঠে পার্বন সপ্তাহ’ চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত।

Advt

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...