Sunday, June 28, 2026

চিনে ফের করোনা হানা, একাধিক প্রদেশে সংক্রমণ, শুরু লকডাউন

Date:

Share post:

ফের করোনা হানা চিনে৷

গত ৫ মাস পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, শেষপর্যন্ত তা আর থাকলো না৷ সংবাদ সংস্থার খবর, বেজিংয়ের কাছে হেবেই প্রদেশে ফের শুরু হয়েছে করোনা হানা। চিনের আরেক প্রদেশ হেইলংঝিয়াং-এ সোমবার থেকে শুরু হয়েছে লকডাউন। শি জিন পিংয়ের দেশে সোমবার সর্বোচ্চ কোভিড-কেস নথিভুক্ত হয়েছে৷

চিনের জাতীয় স্বাস্থ্য সুরক্ষা মন্ত্রক জানিয়েছে, বেজিংয়ের কাছে হেবেই প্রদেশে এখন শুরু হয়েছে করোনা হানা। পরিস্থিতি বেলাগাম হয়ে পড়ায় হেইলংঝিয়াং প্রদেশে সোমবার থেকে শুরু হয়েছে লকডাউন-ও।

জানুয়ারি মাসের ১০ তারিখের মধ্যে হেবেই প্রদেশে ৮৫টি নমুনা পরীক্ষা করা হয়৷ এর মধ্যে ৮২টি নমুনাতেই করোনার নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে। ন্যাশনাল হেলথ কমিশন বলেছে, এই সব প্রদেশের পাশাপাশি বেজিং-এও ফের পাওয়া গিয়েছে করোনার স্ট্রেন। বিদেশ থেকেও ১৮টি নতুন করোনা কেস ঢুকেছে চিনে।
২০২০ সালের প্রথম দিকে চিনে সবচেয়ে বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তবে এরপর সেভাবে আর আক্রান্তের সংখ্যা বাড়েনি।

সোমবার যে রিপোর্ট সামনে আসছে তা নিয়ে চিন্তা বেড়েছে চিনের৷ সারা দেশে যাতে ফের নতুন করে সংক্রমণ না ছড়ায় তার জন্য একাধিক প্রদেশে লকডাউন শুরুর চিন্তা করছে শি জিনপিং সরকার।
এই পরিস্থিতিতেও আশার কথা, চিনে কিছুটা কমছে উপসর্গহীন আক্রান্তের সংখ্যা। ৮ জানুয়ারি চিনে উপসর্গহীন আক্রান্তের সংখ্যা ৩৮ হলেও পরেরদিন তা কমে হয় ২৭। চিনা স্বাস্থ্যমন্ত্রকের হিসাবে, এখনও পর্যন্ত চিনের মূল-ভূখণ্ডে করোনা আক্রান্ত নাগরিকের সংখ্যা ৮৭,৪৩৩ জন এবং মারা গেছেন ৪,৬৩৪ জন।

আরও পড়ুন-যোগীরাজ্যে ৭০ শিশুকে যৌন নির্যাতন সরকারি ইঞ্জিনিয়রের, CBI তদন্তে ভয়াবহ তথ্য

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...