Monday, April 27, 2026

মনীষীরা কারও একার সম্পত্তি নন: বিজেপির নাম না করে কটাক্ষ মমতার

Date:

Share post:

“বিবেকানন্দ কারও একার নয়। তিনি সবার”- স্বামীজির জন্মদিনের প্রাক্কালে বাবুঘাটে গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের বিশ্রাম শিবিরে হাজির হয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার, রানাঘাটের (Ranaghat) জনসভা ও তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে কোভিড (Covid) ভ্যাকসিন নিয়ে বৈঠক সেরে সন্ধেয় সেখান যান তিনি। তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিবেকানন্দের ছবিতে মালা দেন।

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বাঙালি মনীষীদের নিয়ে জোর চর্চা রাজনীতিতে। বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার উত্তর কলকাতায় মিছিল করবেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। পালটা দক্ষিণ কলকাতায় পথে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishesk Benarjee)। এই পরিস্থিতিতে বাবুঘাটের মঞ্চ থেকে স্বামীজির (Swami Vibekanada) মাহাত্ম্য তুলে ধরেন মমতা। শিকাগো ধর্মসভায় কীভাবে গোটা বিশ্বের কাছে হিন্দুধর্মের মাথা উঁচু করেছিলেন স্বামীজি, তা মনে করিয়ে দেন তিনি। এরপরই বলেন, “ভারতের মনীষীরা কারও একার সম্পত্তি নয়। তাঁরা সকলের। তাঁর বিভিন্ন ক্ষেত্রে দেশের নাম উজ্জ্বল করেছেন। তাঁরা কোনও জাতি বা ধর্মকে ছোট করে দেখেনি। সকলকে নিয়ে চলতে শিখিয়েছেন।”  এ প্রসঙ্গে বিবেকানন্দের মুসলিম বন্ধুর থেকে হুঁকো টানার প্রসঙ্গ তুলে ধরেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ভারত বহু সমস্যার মুখে পড়েছে। তবু কেউ ভাঙতে পারেনি। “এ দেশকে ভাঙতে দেব না।”

নাম না করেই বিজেপিকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। এমনকী গঙ্গাসাগর মেলায় যাওয়ার রেলপথ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এই সরকারের আমলে গঙ্গাসাগর কতটা উন্নত হয়েছে তাও জানান মমতা। এদিন গঙ্গাসাগর যাত্রীদের কোভিড (Covid) বিধি মেনে চলারও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- উত্তরপ্রদেশে প্রাক্তন বিজেপি বিধায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

Advt

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...