Monday, April 27, 2026

দেশের প্রথম ১০ কোটির জন্য করোনা টিকা কোভিশিল্ডের ভায়াল ২০০ টাকায়

Date:

Share post:

ভারতের প্রথম ১০ কোটি মানুষের জন্য অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের (covishield) দাম ধার্য হয়েছে ২০০ টাকা। কোভিশিল্ড সরবরাহকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII) ও ভারত সরকারের মধ্যে এই বিষয়ে চুক্তি হয়েছে বলে সূত্রের খবর। কোভিশিল্ডের প্রতি ভায়ালের জন্য এই দাম ধরা হয়েছে বলে জানা গিয়েছে। দেশের প্রথম ১০ কোটি মানুষকে জরুরি ব্যবহারের স্বার্থে টিকাকরণ করতে সেরামের কাছ থেকে এই দামেই কোভিশিল্ড কিনবে কেন্দ্রীয় সরকার। দাম নিয়ে এই চুক্তির পর সম্ভবত আজ রাতেই পুণের সেরাম থেকে প্রথম দফায় প্রায় ১ কোটি ১০ লক্ষ ভ্যাকসিন সরবরাহ হতে চলেছে। প্রসঙ্গত, করোনা সংক্রমণ রুখতে জরুরি ভিত্তিতে ব্যবহারের প্রয়োজনে ১৬ ডিসেম্বর থেকে ভারতে করোনা টিকাকরণ শুরু হতে চলেছে। জরুরি ব্যবহারের স্বার্থে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ও ভারত বায়োটেক- আইসিএমআরের কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে মোদি সরকার।

আরও পড়ুন- কয়লা পাচারকাণ্ডে কোন্নগরে দিনভর ম্যারাথন তল্লাশি, উদ্ধার নথি

Advt

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...