Saturday, June 27, 2026

ডাবগ্রাম-ফুলবাড়িতে লাল ঝান্ডার প্রচারে স্বস্তি গৌতম দেবের, কটাক্ষ বামেদের

Date:

Share post:

ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় সিপিএমের (CPIM) ভোটের প্রচার শুরু হওয়ায় স্বস্তিতে সেখানকারই তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব (Goutam Deb)। সোমবার শিলিগুড়িতে মৈনাক ট্যুরিস্ট লজে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের জবাবে এ কথা বলেন গৌতম দেব (Goutam Deb)। তিনি বলেন, গত লোকসভা ভোটে তো সিপিএমের (CPIM) অস্তিত্ব অনেক জায়গায় ছিল বলে মনেই হয় না। শিলিগুড়ি মডেলের নামে তৃণমূলের (TMC) বিরুদ্ধে সব দলকে জোটবদ্ধ করা হয়েছিল। কখনও বলা হয়নি শিলিগুড়ি মডেলে মাইনাস বিজেপি (BJP)। এবার লাল পতাকা দেখে তাই ভাল লাগছে।

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, গৌতম দেবের এ কথা বলার কারণ হল, আগামী বিধানসভা ভোটে তাঁর নির্বাচনী ক্ষেত্র ডাবগ্রাম-ফুলবাড়িতে সিপিএমের ভোট যাতে বিজেপির দিকে চলে না যায় তা তিনি নিশ্চিত করতে চাইছেন। কারণ, হিসেব বলছে, গত লোকসভা ভোটে ওই বিধানসভায় বিজেপি তৃণমূলের চেয়ে এগিয়েছিল। এমনকী, অতীতে সিপিএম যে ভোট ওই বিধানসভায় পেয়েছে তার চেয়ে অনেক কম ভোট গত লোকসভা ভোটে সেখানে বামেদের ঝুলিতে গিয়েছে।

যদিও বাম নেতাদের তরফে কয়েকজন জানান, গৌতম দেবের ভাবমূর্তি এবং কাজ যদি ভাল হয়ে থাকে তা হলে তাঁর তৃতীয়বার জেতা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। ওই বাম নেতাদের কয়েকজন মনে করেন, গৌতমবাবু নিজে জেতার ব্যাপারে অনিশ্চিত বলেই সিপিএমের ভোটের উপরে নির্ভর করতে চাইছেন। এক বাম নেতা জানান, যদি সত্যিকারের কাজ করে থাকেন তা হলে গৌতম দেব সিপিএমের ভোট কোন দিকে যাবে তা নিয়ে ভেবে রাতের ঘুম নষ্ট করছেন কেন সেটাই তো বোধগম্য নয়।

আরও পড়ুন- দেশের প্রথম ১০ কোটির জন্য করোনা টিকা কোভিশিল্ডের ভায়াল ২০০ টাকায়

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...