Saturday, May 16, 2026

বেহালায় প্লাস্টিকের গোডাউনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড

Date:

Share post:

ফের সাতসকালে অগ্নিকাণ্ড শহরে। এবার আগুন লাগল বেহালার বীরেন রায় রোডের সিরিটি কালিতলার একটি প্লাস্টিকের গোডাউনে। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। দাহ্য বস্তুর গোডাউন হওয়ায় আগুন দ্রুত ছড়িয়েছে বলে খবর। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুন:জীবন বদলে দেওয়া স্বামীজীকে ‘বাবা’ বলে ডাকতেন বিখ্যাত ফরাসি গায়িকা কাল্ভে

জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকাল ৭টা নাগাদ এই অগ্নিকাণ্ডটি ঘটে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। পাওয়া যায়নি ক্ষয়-ক্ষতির পরিমাণও। ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও পরিস্কার নয়। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জন্য এই আগুন লাগার ঘটনা ঘটতে পারে।

Advt

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...