Thursday, June 25, 2026

দিনভর কুয়াশার চাদরে ঢাকা উত্তরবঙ্গ, বাগডোগরায় বাতিল ২১টি বিমান

Date:

Share post:

সকাল থেকে দিনভর কুয়াশার (fog) চাদরের ঢাকা থাকল শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার দিনভর এতটাই ঘন কুয়াশা ছিল যে সারাদিন ফগ লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করেছে। আকাশে দৃশ্যমানতা শূন্য হওয়ায় এদিন বাগডোগরায় (Bagdogra) যাতায়াতকারী ২১টি বিমানই (Flight) বাতিল করেছেন কর্তৃপক্ষ। পাহাড়ের রাস্তাঘাটও ছিল অন্যান্য দিনের তুলনায় ফাঁকা।

ডুয়ার্সেও কুযাশার কারণে বহু এলাকার রাস্তায় কম যান দেখা গিয়েছে। এদিন কলকাতা (Kolkata) থেকে শিলিগুড়িতে (Siliguri) যাওয়ার কথা ছিল বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীর (Kailash Vijaybargya)। কিন্তু উড়ান বিভ্রাটের কারণে তিনি আসতে পারেননি। কারণ, ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকায় কলকাতার ওই উড়ান বাগডোগরায় আসেনি।
সন্ধেয় পর থেকে শিলিগুড়িতে জাঁকিয়ে ঠান্ডাও পড়ে। তাপমাত্রা ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের আসেপাশেই ঘোরাফেরা করেছে। তার উপরে হাড় হিম করে দেওয়া কনকনে বাতাস বইছে। সব মিলিয়ে পৌষ সংক্রান্তির প্রাক্কালে যেন শীত ঋষভ পন্থের (Rishav Panth) সাম্প্রতিক টেস্ট ম্যাচের স্টাইলে ব্যাটিং করতে নেমেছে। ফলে, এতদিন জমাট শীত পড়েনি বলে যাঁরা আক্ষেপ করছিলেন, তাঁরা অনেকটাই স্বস্তিতে।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...