Saturday, June 13, 2026

বর্ণবৈষম‍‍্যের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করলেন ওয়ার্নার

Date:

Share post:

সিডনি টেস্টে ( Sydney Test) বর্ণবৈষম‍্যের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন ডেভিড ওয়ার্নার (david warner) । টুইটারে বর্ণবৈষম‍্যে ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। মহম্মদ সিরাজের( Mohammad siraj) কাছে ক্ষমাও চান ওয়ার্নার। ওয়ার্নারের আগে মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহের ( Jasprit Bumrah) কাছে দুঃখ প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (cricket Australia )।

সিডনি টেস্টে মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহর উদ্দেশ করে বর্ণবিদ্বেষী মন্তব‍্য করে অস্ট্রেলিয়ার দর্শক। সেই নিয়ে এবার মুখ খুললেন ওয়ার্নার। ওয়ার্নার এদিন তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ” চোট সারিয়ে মাঠে ফিরে এসে দারুণ অনুভূতি হচ্ছে ছিল। তবে ম‍্যাচের মধ‍্যে যেসব ঘটনা ঘটে। তা ভিষন ন‍্যক্কারজনক। বর্ণবৈষম‍্য ঘটনা কখনও মেনে নেওয়া যায় না। আমি ভারতীয় দল এবং মহম্মদ সিরাজের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।”

এর আগে এই বর্ণবৈষম‍্য ঘটনা নিয়ে মুখ খোলেন অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল‍্যাঙ্গার। দুঃখ প্রকাশ করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এবার সরব হলেন ওয়ার্নার। ১৫ তারিখ ব্রিসবেনে হতে চলেছে চতুর্থ টেস্ট। সেই ম‍্যাচে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেই দিকে নজর ক্রিকেট অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:বিতর্কে স্টিভ স্মিথ, পন্থের ব‍্যাটিং গার্ড মুছে দেওয়ার অভিযোগ স্মিথের দিকে

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...