Monday, March 16, 2026

স্বামীজির মাথার ওপর শ্যামাপ্রসাদ-দীনদয়াল, উঠছে সমালোচনার ঝড়

Date:

Share post:

বোলপুরের পর এবার চুঁচুড়া। শিরোনামে সেই বঙ্গ-বিজেপি। রবীন্দ্রনাথ ঠাকুরের পর এবার স্বামী বিবেকানন্দ। শান্তিনিকেতনে অমিত শাহের ছবির নীচে রবীন্দ্রনাথের প্রতিকৃতি দেখে প্রতিবাদে গর্জে উঠেছিল বাংলা। সেই রেশ কাটতে না কাটতেই এবার দীনদয়াল-শ্যামাপ্রসাদের ছবির নীচে স্বামী বিবেকানন্দ। এবার এই কাণ্ডের জেরে হুগলির চুঁচুড়াতে বড়সড় বির্তকে জড়িয়ে পড়েছে বিজেপি। স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মজয়ন্তীতে তাঁর মাথার উপর স্থান পেয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও দীনদয়াল উপাধ্যায়।

চুঁচুড়া ঘড়ির মোড়ে বিজেপির স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন অনুষ্ঠানকে ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্কের। শহরবাসীদের একাংশের অভিযোগ, ওই অনুষ্ঠানে বিজেপির নির্বাচনী প্রতীক সহ স্বামী বিবেকানন্দের ছবি রাখা হয়েছিল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। এবার স্বামীজির ছবিতে বিজেপির প্রতীক ব্যবহার করা হল! তাই গেরুয়া শিবিরের মানসিকতা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল। স্বামীজীর ছবির উপরে দেখতে পাওয়া যায় বিজেপির পোস্টার। এবং সেই পোস্টারের শোভা বর্ধনের জন্য সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও দীনদয়াল উপাধ্যায়ের ছবি ব্যবহার করা হয়েছিল। শুধু তাই নয়, স্বামীজির ছবিতে আবার তাঁর মাথার দু’ধারে ব্যবহার করা হয় বিজেপির প্রতীক দু’টি পদ্মফুল। যা নিয়ে গোটা জেলায় তীব্র বিতর্ক ছড়ায়।

এই বিষয়ে বিজেপি যুব মোর্চার হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুরেশ সাউ বলেন, অনিচ্ছাকৃত ত্রুটি হয়ে থাকতে পারে। মানুষের ভাবাবেগে আঘাত করার কোনও ইচ্ছে আমাদের নেই। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, বিজেপি নেতারা স্বামীজিকে যে ভোট প্রচারে ব্যবহার করছেন ফের তার প্রমাণ পাওয়া গেল।

আরও পড়ুন-জঙ্গি গ্রেফতারির খবরে বিরুষ্কার ছবি, নেট দুনিয়ায় ঝড়

Advt

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...