Monday, April 27, 2026

বাগবাজার অগ্নিকাণ্ডে গৃহহীনদের পাশে কলকাতা পুরসভা

Date:

Share post:

বাগবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে গৃহহীনদের পাশে এসে দাঁড়াল কলকাতা পুরসভা। পুরসভার তরফে গৃহহীনদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। আপাতত বুধবার রাত্রে এলাকার ৪ কমিউনিটি হল ও বাগবাজার মহিলা কলেজে তাঁদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এদিন এলাকা পরিদর্শনে আসেন পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি জানান, ‘ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে কলকাতা পুরসভা। অগ্নিকাণ্ডে যাঁরা গৃহহীন হয়েছেন, রাতারাতি তাঁদের সকলের জন্য বাড়ি তৈরি করে দেওয়ার সম্ভব নয়। তবে আগামীকাল থেকে কাজ শুরু করে দেবে পুরসভা। যতদিন না বাড়ি তৈরি হচ্ছে, ততদিন এলাকার ৪টি কমিউনিটি হল ও বাগবাজার মহিলা কলেজে বস্তিবাসীদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হবে।’

বুধবার সন্ধে বেলায় হঠাৎ করে বাগবাজার বস্তিতে আগুন (Fire)লেগে যায়। দমকলের ২৮টি ইঞ্জিন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তখন বস্তিটির আর কিছুই অবশিষ্ট ছিল না। আগুনের গ্রাসে চলে যায় গোটা বস্তি। বাগবাজার বস্তিতে বিধ্বংসী আগুনের ঘটনায় রেহাই পায়নি সারদা মায়ের বাড়িটিও। বস্তিতে একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর, আগুনের লেলিহান শিখা মায়ের বাড়ির অফিসে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে আগুন নেভানোর জন্যে ছুটে আসে এলাকার মানুষ। ছুটে আসেন মায়ের বাড়ির মহারাজরাও। অগ্নিকাণ্ডের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল শোভাবাজার ও বাগবাজার এলাকায়। অফিসটাইমে তীব্র যানজট সৃষ্টি হয় সেন্ট্রাল অ্যাভিনিউ, গিরিশচন্দ্র অ্যাভিনিউ, এমজি রোড, এমনকী বিটি রোডে।

আরও পড়ুন- সুশান্ত ঘোষের জেল জীবনের  দিনলিপি ‘কারাবাসের দিনগুলি’

Advt

Related articles

হালিশহরে গুলি চালালো ৬ দুষ্কৃতী: গুলিবিদ্ধ তৃণমূলকর্মী ভর্তি হাসপাতালে

দ্বিতীয় দফার নির্বাচনের আগে কোনওভাবেই রাজ্যে অশান্তি ঠেকাতে ব্যর্থ নির্বাচন কমিশন। তৃণমূল সাংসদের উপর হামলার পরে এবার গুলি...

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...

নির্বাচন মিটলেও জারি নজরদারি! ১০ মে পর্যন্ত খোলা রাজভবনের বিশেষ হেল্পলাইন

রাজ্যের সাধারণ ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ফের তৎপরতা দেখাল রাজভবন। বিধানসভা...

দ্বিতীয় দফায় নজরে ১৪২ আসন: বিধি মেনে প্রস্তুতি কমিশনের

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৮টি নির্বাচনী জেলার মোট ১৪২টি আসনে আগামী ২৯ এপ্রিল, বুধবার ভোটগ্রহণ হবে। এই...