Friday, June 19, 2026

২২০ আসন চেয়ে দেড় কুইন্টাল কাঠের যজ্ঞ অনুব্রতর

Date:

Share post:

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে রাজ্যের সবকটা রাজনৈতিক দল। একের পর এক রাজনৈতিক কর্মসূচীতে সরগরম রাজ্য রাজনীতি। এবার সেই ‘নির্বাচনের লড়াই’কে খানিকটা এগিয়ে দিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তৃণমূলের বিজয় রথ যাতে আরও এগিয়ে যায় সেই কামনায়  বুধবার যজ্ঞ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। জোড়াফুল শিবিরের অন্দরে ওই দলীয় অনুষ্ঠান ‘বিজয় যজ্ঞ’ হিসাবেই পরিচিত।

সকাল থেকেই অনুষ্ঠান নিয়ে ছিল সাজ সাজ রব। প্রতি বার ওই অনুষ্ঠানে মূল ভূমিকায় থাকেন অনুব্রতই। এ বারও তাই। ১ কুইন্টাল ৫১ কেজি কাঠ, ৪৫ কেজি ঘি এবং ১১ হাজার বেলপাতা নিয়ে দুপুর দেড়টায় যজ্ঞ শুরু হয়ে প্রায় ঘণ্টাতিনেক ধরে চলে। ছিল ঢাক-ঢোল। ছিল কীর্তনীয়ার দল। রাজ্যের বিভিন্ন প্রান্তের ১০ জন পুরোহিত-সহ বেলুড় মঠের এক সন্ন্যাসীও এই যজ্ঞে উপস্থিত ছিলেন। খিচুড়ি ভোগ খাওয়ানো হয় ৪ হাজার দরিদ্রকে। অনুষ্ঠানে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন জেলার নেতারাও। যজ্ঞ শেষে প্রার্থনাও করেন অনুব্রত। আরাধ্য দেবীর কাছে কী চাইলেন? প্রশ্নের উত্তরে ওই তৃণমূল নেতার জবাব, ‘‘মায়ের কাছে যা চেয়েছি পেয়েছি। ২২০ টি আসন চাইলাম। সেটাও দেবে মা।’’

আরও পড়ুন- বাগবাজার অগ্নিকাণ্ডে গৃহহীনদের পাশে কলকাতা পুরসভা

Advt

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...