Friday, May 15, 2026

অভিযোগ এলেই অপসারণ, ডিএম- এসপিদের জানালো নির্বাচন কমিশন

Date:

Share post:

“আসন্ন বিধানসভা ভোটে (assembly election 2021) কোনও বেনিয়ম বা কর্তব্যে গাফিলতির অভিযোগ এলেই সরিয়ে দেওয়া হবে”৷

রাজ্যের পুলিশ- প্রশাসনকে এমনই কড়া বার্তা নির্বাচন কমিশনের (Electioncommission)৷ বুধবার রাজ্যের সব কটি জেলার জেলাশাসক ও এসপি’দের একথা জানিয়েছে ভোট- কমিশন৷ বলা হয়েছে, নির্বাচনের কাজে গাফিলতি নজরে এলেই দ্রুত অপসারণ করবে কমিশন।
অন্যদিকে আজ, বৃহস্পতিবার ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন(Sudeep Jain) রাজ্যের আসন্ন নির্বাচন নিয়ে বৈঠকে বসবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদী এবং ডিজিপি বীরেন্দ্রর সঙ্গে৷

২০২১-এর এপ্রিল-মে নাগাদ রাজ্য বিধানসভার নির্বাচন হওয়ার কথা। নির্বাচনী প্রস্তুতি প্রক্রিয়ার শুরুতেই বুধবার জেলাশাসক (DM) এবং পুলিশ সুপার (SP)-দের সঙ্গে বৈঠকে বসেছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। কমিশন সূত্রে খবর, রাজ্যের সব জেলা শাসক ও পুলিশদের জানিয়ে দেওয়া হয় নির্বাচন প্রক্রিয়ায় কর্তব্যে গাফিলতি দেখলেই এবার অপসারণ করবে কমিশন। শোকজের উত্তরের অপেক্ষা না করেই অভিযুক্ত আধিকারিকদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেবে কমিশন৷ আগামী নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠ হয় তা তদারকি করতে রাজ্যে দু’দিনের সফরে এসেছেন সুদীপ জৈন। নির্বাচনের কমিশনের তরফে তিনি জানিয়েছেন, ভোটের দিন প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে কোনও রকম অভিযোগ আসলে তা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে পারফরমেন্স খতিয়ে দেখে তাঁকে অপসারণ করাও হতে পারে। একুশের নির্বাচনে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুদীপ জৈন এবং বাংলার সব এসপিদের জামিন- অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কঠোরভাবে কার্যকর করতে বলেছেন। কলকাতার নগরপালকে শহরের আইন শৃঙ্খলা বজায় রাখতে বলেছেন। এছাড়াও রাজ্যে এবছর কেন্দ্রীয় বাহিনী প্রত্যাশার চেয়ে আরও বেশি থাকবে বলেই জানান হয়েছে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...