Sunday, June 14, 2026

মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান চললেও উধাও চেনা ভিড়

Date:

Share post:

করোনা (Corona) আবহে নিউ নর্মালে (New Normal) মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরের (Gangasagar) পুণ্যস্নানে আজ, বৃহস্পতিবার অন্য বছরেই তুলনায় চেনা ভিড় উধাও। ভিনরাজ্য থেকে যে পুর্ণার্থীরা প্রতিবছর আসেন, তাঁরাও এবার কম এসেছেন বলেই জানা গিয়েছে।

প্রশাসন সূত্রে দাবি, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ৮ লক্ষর কাছাকাছি পুণ্যার্থী সাগরসঙ্গমে এসেছেন। প্রতিবারের মত এবারও কড়া নজরদারির ব্যবস্থা রয়েছে। টহল দিচ্ছে উপকূলরক্ষী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। নিরাপত্তায় সহায়তা করছে নৌবাহিনীও।

শর্তসাপেক্ষে গঙ্গাসাগরে স্নানের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। জলে ডুব দিয়ে সমুদ্রে স্নানের অনুমতি দিলেও, ই-স্নানের উপরেই জোর দিতে বলেছেন প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ।

 

Related articles

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...