Sunday, April 26, 2026

রাজ্যের নয়া উদ্যোগ, এবার ই -রেশন কার্ডে মিলবে খাদ্য সামগ্রী

Date:

Share post:

রাজ্যবাসীর সুবিধার জন্য রাজ্য সরকারের নতুন ভাবনা ই -রেশন কার্ড। এবার থেকে ই-কার্ডে মিলবে রেশন।
খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে,
একদিকে ‘ভুয়ো’ গ্রাহক বাদ দেওয়া, অন্যদিকে, জনগণের ঝক্কি এড়াতেই এই উদ্যোগ।
ই-কার্ড চালুর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর। ই-কার্ড থাকলে হাতে করে রেশন কার্ড নিয়ে আর উপভোক্তাকে দোকানে যেতে হবে না। এক্ষেত্রে ফোনেই পিডিএফ ফর্ম্যাটে গ্রাহকের কাছে রেশন কার্ড থাকবে। এমনকী রেশন দোকানে গিয়ে উপভোক্তা ই-কার্ডের নম্বর বললেই প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন।
এতদিন ধরে রেশন নিতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো রাজ্যবাসীকে। কারুর ডিজিটাল রেশন কার্ড কাজ করতো আবার কারোর করতো না। তাই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে রাজ্য সরকার ই- আধার কার্ডের মত ই- রেশন কার্ডের পরিকল্পনা এনেছে। এবার থেকে রেশন দোকানে এই ই- রেশন কার্ড দেখালে পাওয়া যাবে খাদ্য সামগ্রী। বৃহস্পতিবারই রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে একথা বলেছে।
কিছুদিন আগেই ডিজিটাল রেশন কার্ডের কথা বলেছিল রাজ্য সরকার। কিন্তু এই করোনা পরিস্থিতিতে ডিজিটাল রেশন কার্ড ব্যবহার নিয়ে বিভিন্ন জটিলতা দেখা গিয়েছে। তাই সমস্ত জটিলতা কাটাতে একেবারে অনলাইন পদ্ধতিতে এই ই রেশন কার্ডের ভাবনা এনেছে রাজ্য সরকার। আসলে করোনা ভাইরাস মহামারির পরিস্থিতিতে নির্বাচনের আগে জুন মাস অব্দি বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লকডাউন চলাকালীন অনেকেই ডিজিটাল রেশন কার্ড ডাকের মাধ্যমে পায়নি বলে অভিযোগ। তাই নির্বাচনের আগে জটিলতা এড়াতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত।

Related articles

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...