Friday, June 26, 2026

স্বামীর গলায় কুকুরের বেল্ট বেঁধে রাস্তায় মহিলা! পুরোটা জানলে চমকে উঠবেন

Date:

Share post:

স্বামীর (Husband) গলায় কুকুরের বেল্ট (leash) পরালেন স্ত্রী (Wife)! এমন ঘটনা কখনও শুনেছেন? এখানেই শেষ নয়, একেবারে সারমেয় পোষ্যদের মত করেই টানতে টানতে নিয়ে চললেন রাস্তা দিয়ে। অমানবিক এমনই একটি ভিডিও স্যোশাল নেটওয়ার্কে ভাইরাল হতেই হতবাক নেটিজেনরা। কিন্তু কেন এমন করলেন ওই মহিলা?

জানা গিয়েছে, করোনা আবহে বিশ্বের অনেক দেশের মত কানাডাতেও (Canada) এখন নতুন করে চলছে লকডাউন (Lockdown)। রাস্তায় বের হওয়ায় রয়েছে নিষেধাজ্ঞা। তবে সরকারের গাইডলাইন অনুযায়ী, পোষ্যকে নিয়ে ঘুরতে বের হওয়া যেতেই পারে। অথবা একান্ত প্রয়োজনীয় কাজেও বাইরে যাওয়া যেতে পারে। এই নির্দেশিকার সুযোগ নিয়েই স্বামীর গলায় কুকুরের বেল্ট বেঁধে ঘুরতে বের হলেন মহিলা। এমন খবরে চাঞ্চল্যও ছড়িয়েছে।

খবর যায় পুলিশের কাছে। তড়িঘড়ি মহিলাকে জরিমানা করার দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। পুলিশি জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানিয়েছেন, পোষ্য নিয়ে বাইরে বের হওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। আমি সেই গাইডলাইনই মেনেছি এবং পোষ্য কুকুরকে নিয়ে ঘুরতে বেড়িয়েছি।

আরও পড়ুন:এক ধাক্কায় পারদ নামল তিন ডিগ্রি, মহানগরে ঠান্ডা থাকবে আরও কয়েকদিন

স্বামী কখনও পোষ্য হতে পারে না। তাই নিয়ম লঙ্ঘনের অপরাধে ওই মহিলা এবং তাঁর স্বামীকে জরিমানা করা হয়েছে। অন্যদিকে, মহিলার এই আচরণ নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। কেউ কেউ আবার মজার ছলে লিখেছেন, জুটিতে লুটি!

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...