Friday, June 26, 2026

এক ধাক্কায় পারদ নামল তিন ডিগ্রি, মহানগরে ঠান্ডা থাকবে আরও কয়েকদিন

Date:

Share post:

তাপমাত্রার (temperature decreases)পারদ ক্রমেই নামছে। শুক্রবার় এক ধাক্কায় পারদ নেমেছে তিন ডিগ্রি। শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal)একাধিক জেলায়। শুক্রবার আবহাওয়া দফতর(Alipore weather office) এই খবর জানিয়েছে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। জেলার ক্ষেত্রে তা ৯ বা ১০ ডিগ্রিতে নেমে আসতে পারে। আগামী দু’দিন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহ অনুভূত হবে। জানুয়ারির শুরুতে দু-একদিন শীত অনুভূত হলেও ধীরে ধীরে বেড়েছিল তাপমাত্রা। গত সোমবারই কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি। ভোরে হালকা শিরশিরানি অনুভূত হলেও বেলা বাড়তেই কার্যত গলদঘর্ম পরিস্থিতি হয়েছিল শহরবাসীর। জানুয়ারিতে ভরা গ্রীষ্মের মতো অনুভূতি হচ্ছিল সকলের। সেসময় শীতের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। যদিও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, পৌষ সংক্রান্তির আগেই ফের নামবে তাপমাত্রার পারদ। পূ্র্বাভাস সত্যি করে মঙ্গলবার থেকেই আবার ঠান্ডা পড়তে শুরু করে।

 

Advt

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...