Sunday, May 24, 2026

‘আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার ভুল কেউ যেন না করে’, চিনকে কড়া বার্তা সেনাপ্রধানের

Date:

Share post:

বিগত কয়েক মাস ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি রয়েছে ভারত-চিন সীমান্তে(India China border)। এরই মাঝে ১৫ জানুয়ারি সেনা দিবস(army day) পালিত হচ্ছে ভারতে। এমন দিনে ভারতীয় সেনার বীর জওয়ানদের প্রতি স্যালুট জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ(Ram nath kovind), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) সহ অন্যান্য ব্যক্তিত্বরা। তবে সেনা দিবসে শুধু বীর সেনা নয়, চিনের আগ্রাসন নীতির কড়া সমালোচনা করে বেজিংকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে দিলেন ভারতের সেনাপ্রধান এম এম নারাভানে(M M Naravane)। নাম না করে চীনকে নিশানায় নিয়ে তিনি জানিয়ে দিলেন, ‘ভারতের ধৈর্যের পরীক্ষা নেওয়ার ভুল কারোরই করা উচিত নয়।’ একই সঙ্গে তাঁর মন্তব্য, ‘গালওয়ান ঘাঁটিতে যারা শহিদ হয়েছেন তাদের বলিদান ব্যর্থ হবে না।’

আরও পড়ুন:অযোধ্যায় রাম মন্দির গড়তে ৫ লক্ষ ১০০ টাকা দান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

১৫ জানুয়ারি সেনা দিবস উপলক্ষে এক বার্তায় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেন, ‘আপনারা সকলেই জানেন সাম্প্রতিক সময়ে চিনের সঙ্গে সীমান্ত ইস্যুতে ভারতের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কথা। একক সিদ্ধান্তে একতরফাভাবে সীমান্ত পরিস্থিতি পরিবর্তনের যে ষড়যন্ত্র করা হয়েছিল তার মুখের মত জবাব দিয়েছে ভারত।’ পাশাপাশি তিনি আরো বলেন, ‘আমি দেশবাসীকে এই ভরসা দিতে চাই যে গালওয়ান ঘাঁটিতে যে সমস্ত সৈনিক শহিদ হয়েছেন তাদের আত্ম বলিদান ব্যর্থ হবে না। আমরা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষপাতি ঠিকই, তবে ভারতের ধৈর্যের পরীক্ষা নেওয়ার ভুল কেউ যেন না করে।’

Advt

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...