Tuesday, June 9, 2026

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

Date:

Share post:

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু খুঁজে না পেয়ে এক কাল্পনিক হামলার অভিযোগ করে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় (Chandrakona) দলের হয়ে জনসমর্থন কুড়ানোর চেষ্টা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। আর সেখানে মিছিল শেষে সবাই দাঁড়িয়ে কার্যত শুভেন্দুকে বোঝাতে হয় বিরোধী দলনেতার (LoP) গুরুত্ব আসলে কতটা।

মঙ্গলবার চন্দ্রকোণায় নির্বিঘ্নে মিছিল এবং সভা করেন শুভেন্দু অধিকারী। আর তারপরেই তিনি হুংকার দেন, গোটা রাস্তায় কোনও তৃণমূলের পতাকাধারীকে দেখতে পাওয়া যায়নি। এমনকি রাস্তায় সিভিক ভলেন্টিয়ার বা পুলিশও ছিল না। এটাই জনতার গাঁতন।

আরও পড়ুন : শালীনতা বিসর্জন! বিরোধী দলনেতাকে কড়া আক্রমণ কুণালের

আদতে যে ঘটনাকে ঘিরে বিরোধী দলনেতা এত আস্ফালন করছেন সেই গোটা ঘটনাটাই যে কাল্পনিক তা আরও একবার স্পষ্ট করে দেওয়া হয় তৃণমূলের তরফ থেকে। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, যে অভিযোগ বিরোধী দলনেতা করছেন তা কাল্পনিক ও ভিত্তিহীন। কোনও হামলা কেউ করেনি। তৃণমূল সমর্থকরা জয় বাংলা স্লোগান দিয়েছিল। বিজেপি নেতারা (BJP leaders) অতি উৎসাহে এগিয়ে গিয়েছিল গাড়ির দিকে। এখন কেন্দ্রীয় বাহিনী , বিরোধী দলনেতার (LoP) দেহরক্ষীরা (security) তাঁদের চিনতে পারেনি। আলো আঁধারিতে বুঝতে পারেনি ফেলে পিটিয়েছে। বিজেপির অতি উৎসাহী কর্মীদের মেরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী, তখন তার থেকে নজর ঘোরাতে এই কাল্পনিক গল্প।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...