Wednesday, May 13, 2026

অবসর নিয়ে নতুন ভূমিকায় রুনি

Date:

Share post:

সম্ভবত পাকাপাকি ভাবে অবসর নিলেন ওয়েন রুনি( Wayne Rooney)। শুক্রবার একটি দ্বিতীয় ডিভিশন ক্লাব ডার্বি কাউন্টির (derby county) ম‍্যানেজার হন তিনি। তারপর থেকে জল্পনা দেখা দেয়, তবে কি ফুটবলার রুনি ফুটবলকে বিদায় জানালেন। তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানি তিনি।

ডার্বি কাউন্টির দায়িত্ব নিয়ে রুনি বলেন,” ডার্বি কাউন্টি সত্যি ভাল কিছুর ক্ষমতা রাখে। আমার কাছে অন‍েক প্রস্তাব ছিল। কিন্তু আমি ওদেরকে বেছে নেই। এই মুহূর্তে লিগ টেবিলের শেষে আছে ডার্বি কাউন্টি।

৩৫ বছরের এই ফুটবলার ইংল‍্যান্ডের হয়ে করেছে ৫৩ টা গোল। ক্লাব স্তরে করেছে ২৩৭ টি গোল। যার মধ‍্যে ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে করেছে ১৮৩ গোল। ২০২০ সালে ডার্বি কাউনটিতে ফটবলার-কোচ হিসাবে যোগ দেন রুনি। ডার্বি কাউন্টির প‍্যারফমেন্স খারাপ হওয়ায় গত নভেম্বরে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ফিলিপ কোকুকে। তারপর থেকে অস্থায়ী ভাবে দায়িত্ব তুলে দেওয়া হয় রুনির হাতে। এরপরই দল ভাল খেলতে শুরু করে। শুক্রবার একেবারে পাকাপাকি ভাবে দায়িত্ব তুলে দেওেয়া হয়। যার কারণে সম্ভবত আর ফুটবলার হিসাবে রুনিকে মাঠে নাও দেখা যেতে পারে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...