Tuesday, May 26, 2026

ঘরোয়া মিটিংয়ের আলোচনা এতদূর গড়াবে ভাবতে পারিনি, সুব্রতর ফোনে নরম গৌতম

Date:

Share post:

শুক্রবার নাম না করে দলেরই আরেক মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের(Rabindranath Ghosh) বিরুদ্ধে সরব হয়েছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব(Gautam Dev)। তবে বেলা বাড়তেই তাঁর ক্ষোভের সুর নরম হলো। গতকালের সেই ঘটনার পরই গৌতম দেবকে ফোন করেন তৃণমূলের শীর্ষ নেতা সুব্রত বক্সি(Subrata Bakshi)। ফোনের পরই অত্যন্ত নরম সুর ধরা পড়ল গৌতম দেবের গলায়। জানিয়ে দিলেন, ‘যে দলে থাকি তার খারাপ কোনওদিন করিনি। দাদা যে উপদেশ দিয়েছেন,তা মেনে চলব। আবেগের বহিঃপ্রকাশ হয়েছিল।’

এদিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গৌতম দেব বলেন, ‘গতকাল দলের সভাপতি সুব্রত বক্সির সঙ্গে আমার কথা হয়েছে ফোনে। উনি রাজনীতিতে আমার দাদার মতো। কিছু কিছু আলোচনা হয়েছে। আজ সকালবেলা দিদিমণির সঙ্গেও আমার কথা হয়েছে। উনি আমায় পরামর্শ দিয়েছেন।’ এরপরই তিনি বলেন, ‘দলীয় কর্মীদের নিয়ে সাধারণ ঘরোয়া একটা মিটিং করেছিলাম। বিষয়টা এত বড় হবে বুঝিনি।’

আরও পড়ুন:বেসুরো নই, লক্ষ্মী-রাজীবকেও মমতার সঙ্গে থেকেই লড়তে বলেছি: প্রসূন

উল্লেখ্য, গত বৃহস্পতিবার একটি রাস্তার উদ্বোধন এসে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় পর্যটন মন্ত্রী গৌতম দেবকে। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে তিনি বলেন, বিভিন্ন বিষয় নিয়ে একাধিক বার ওই দফতরে চিঠি লিখেও কোনও কাজ হয়নি। অবশ্য উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (mamata banerjee) ভূয়সী প্রশংসা করতে দেখা যায় গৌতম দেবকে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যেভাবে যত্ন করে ও গুরুত্ব দিয়ে উত্তরবঙ্গের উন্নয়নের বিষয়গুলি দেখেন, সেজন্য তাঁর প্রতি তিনি কৃতজ্ঞ। তবে দলেরই সহকর্মীর বিরুদ্ধে তাঁর এমন সুর ছড়ানোর ঘটনায় বিতর্ক বাড়ে রাজ্য রাজনীতিতে। এরপর এদিন অবশ্য তিনি জানিয়ে দিলেন আবেগ তাড়িত হয়ে এই কথাগুলো বলেছিলেন তিনি।

Advt

Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...