Wednesday, March 18, 2026

এফসি গোয়ার বিরুদ্ধে জয় চাইছেন তিরি

Date:

Share post:

রবিবার আইএসএলে( isl) পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)। প্রতিপক্ষ এফসি গোয়া( fc goa)। প্রথম লেগে এফসির গোয়াকে রয় কৃষ্ণার গোলে (roy krishna) ১-০ হারিয়ে ছিল হাবাসের ( habas) দল। রবিবার তারই পুনরাবৃত্তি চাইছেন বাগান কোচ।

শেষ ম‍্যাচে মুম্বই সিটি এফসির কাছে ১-০ গোলে হেরেছিল এটিকে এমবি। তবে সেসব নিয়ে ভাবতে নারাজ হাবাস। বরং এফসি গোয়া ম‍্যাচই ফোকাসড তিনি। রবিবার গোয়ার বিরুদ্ধে জয়কেই পাখির চোখ করছেন বাগান কোচ। শেষ ম‍্যাচে জামসেদপুর এফসিকে ৩-০ গোলে হারিয়েছে গোয়া। বাগানের বিরুদ্ধে নামার আগে গোয়াকে এটা বাড়তি সুযোগ দেবে বলে মানতে নারাজ হাবাস। তাঁর কথায় ফুটবলে প্রতিটা ম‍্যাচই নতুন। ম‍্যাচে যে কোন ফল হতে পারে বলে মনে করছেন তিনি।

এই মুহুর্তে লিগ টেবিলে শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির থেকে ৬ পয়েন্ট পিছিয়ে হাবাসের দল। তবুও লিগ টেবিলে শীর্ষে যাওয়া এখনও সম্ভবনা আছে বলে মনে করছেন হাবাস। এদিন সাংবাদিক সম্মেলনে হাবাস বলেন, ” এখনও আমাদের কাছে সুযোগ আছে। বাকি ম‍্যাচ গুলো জয় আমাদের লক্ষ‍্য। ফুটবলে সবকিছুই সম্ভব।”

গোয়া ম‍্যাচ নিয়ে ফোকাসড বাগান সুপারস্টার তিরি( tiri)। শেষ ম‍্যাচ ভুলে গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্ট নিতে মরিয়া তিনি। দ্বিতীয় লেগের খেলা শুরু হয়ে গিয়েছে। তবে এখনই প্লেঅফে ওঠা নিয়ে ভাবতে নারাজ তিরি। বরং গোয়ার বিরুদ্ধে জয় চাইছেন তিনি।

আরও পড়ুন:মুস্তাক আলিতে প্রথম হার বাংলার

Advt

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নেই, আবার ৫ DIG বদল কমিশনের!

প্রশাসনিক পদ থেকে পুলিশের শীর্ষ পদ। রাজ্যে নির্বাচন কমিশনের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা অব্যাহত। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...