Friday, May 15, 2026

সম্মান??? বিজেপির সাংগঠনিক বৈঠকের মঞ্চে পিছনের সারিতে শুভেন্দু!

Date:

Share post:

সম্মান??? তৃণমূলে নাকি অসম্মানিত হচ্ছিলেন শুভেন্দু অধিকারী! তাই তিনি বিজেপিতে। আর বিজেপিতে গিয়ে কেমন সম্মান পাচ্ছেন? রবিবার দলের বিশেষ সাংগঠনিক বৈঠকে মঞ্চের চিত্র বুঝিয়ে দিল বিজেপিতে তাঁর সম্মানের জায়গাটা কতটা মনে রাখার মতো!

রবিবার সকালে মঞ্চের যে চিত্র সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে মঞ্চে বসে থাকা নেতৃত্বের মধ্যে পিছনের সারিতে এক কোণায় বসে রয়েছেন শুভেন্দু। রীতিমতো দূরবীন দিয়ে তাঁকে দেখতে হচ্ছে। সামনের সারিতে মঞ্চ আলো করে বসে রয়েছেন মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গী, দিলীপ ঘোষ, শিব প্রকাশ। এমনকী কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীও। আর পিছনের সারিতে অনুপম হাজরাদের সঙ্গে শুভেন্দু। অর্থাৎ শুভেন্দু কিনা অনুপমদের গোত্রের নেতা!

তৃণমূলে থাকাকালীন শুভেন্দু ছিলেন তারকা। বসতেন মঞ্চের সামনের সারিতে। তাঁর পাশে কখনও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা কখনও ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি বা পার্থ চট্টোপাধ্যায়ের মতো শীর্ষ নেতৃত্ব। হতেন তারকা বক্তা। ছিলেন আকর্ষণের কেন্দ্রে। আর যে দল তাঁকে ঢাক-ঢোল বাজিয়ে সম্মান দিয়ে নিয়ে গিয়েছে, তারা সম্মান দিয়ে ঠেলে দিয়েছে পিছনের সারিতে। তিনি কোথায় তা খুঁজতে রীতিমতো চোখের ব্যায়াম করতে হচ্ছে। এই সম্মান পাওয়ার জন্যই তিনি গেরুয়া পতাকা ধরেছিলেন!

এ নিয়ে বিজেপি কী বলছে? তারা বলছে, আমাদের দলে যার যা প্রাপ্য সম্মান তা দেওয়া হয়। পদ ও গুরুত্ব দিয়েই মঞ্চে বসানো হয়। শুভেন্দুর যা প্রাপ্য সেটা দেওয়া হয়েছে। আর শুভেন্দু ঘনিষ্ঠরা মনে মনে বড্ড ম্রিয়মান। দলে ‘দাদা’র আসল অবস্থান বুঝে গিয়ে তাঁরাও ব্যথিত, হতাশ, নিরাশ এবং ভবিষ্যৎ ভেবে রাতের ঘুম ছুটে যাওয়ার জোগাড়।

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...