Thursday, June 11, 2026

বাংলাদেশকে টিকা উপহার দেবে ভারত সরকার

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : ভারত (India) থেকে উপহার হিসেবেও করোনাভাইরাসের টিকা পাবে বাংলাদেশ (Bangladesh), যা শীঘ্রই দেশে পৌঁছাবে বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (Dhaka Reporters Unity)  আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ (Meet the Reporters) অনুষ্ঠানে তিনি বলেন, “ভারত থেকে উপহার হিসেবে আরও কিছু টিকা আসবে। এই উপহার হিসেবে কত টিকা আসছে সেই সংখ্যাটা এখনই বলা যাচ্ছে না। তবে সংখ্যাটি ভালোই।”

বাংলাদেশ সরকারিভাবে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনছে, যার প্রথম চালান ২৫ জানুয়ারির মধ্যে দেশে পৌঁছবে বলে আশা করছে সরকার।

সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড (Covishield) ছাড়াও ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি কোভ্যাক্সিন (Covaxin) টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছেন ভারত সরকার।

আরও পড়ুন-ধূমপায়ী, নিরামিষাশীদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, বলছে সমীক্ষা

Advt

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...