Friday, June 5, 2026

বিজেপির মুখে ঝামা: দুই “বেসুরো” সাংসদ আজ তৃণমূলের জনসভায়

Date:

Share post:

বিজেপি যাঁদের দলে আসার কথা বলেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর তাঁদের ক্ষোভ প্রশমিত হয়েছিল আগেই। আজ মঙ্গলবার তাঁদের জনসভাতেও দেখা যাবে।

আজ পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন শতাব্দী রায়। মমতার ঠিক আগের বক্তা হবেন তিনি। শতাব্দী এদিন সকালে পুরুলিয়া রওনা হয়ে গেছেন।

অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় জনসভায় থাকছেন আরেক সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন দলের মুখপাত্র কুণাল ঘোষ।

শতাব্দী এবং প্রসূনকে নিয়ে দুদিন আগেও বিজেপি বলেছে তারা নিচ্ছে। কিন্তু তাদের মুখে ঝামা ঘষে দুজনেই তৃণমূলে থাকছেন। অভিষেকের সঙ্গে তাঁদের আলোচনা খুবই ইতিবাচক হয়েছে। মনের কথা খুলে বলেছেন। শতাব্দীকে দলের সহ সভাপতি করা হয়েছে। প্রসূনও কাজের মানুষ। আজ রীতিমতো দলের জনসভায় ভাষণ দিয়ে তাঁরা নেমে পড়ছেন তৃণমূলের প্রচারে।

আরও পড়ুন : বাংলার ক্ষমতায় ফের তৃণমূলই, ইঙ্গিত সমীক্ষায়

Advt

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...