Sunday, May 17, 2026

বিজেপি থেকে তৃণমূলে ফিরে এলেন ‘শুভেন্দু ঘনিষ্ঠ’ আরও এক নেতা

Date:

Share post:

প্রথমে সিরাজ খান, এবার সুরেশ করণ।

বিজেপি(BJP) ছেড়ে তৃণমূলে(TMC) আগে ফিরেছিলেন সিরাজ খান৷ মঙ্গলবার ফিরলেন হলদিয়ার শ্রমিক নেতা সুরেশ করণ (SURESH KORON)৷ এই দুই নেতাই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ছিলেন৷

গত ১০ বছরে এই নিয়ে ৩ বার জার্সি বদল করলেন হলদিয়ার শ্রমিক নেতা সুরেশ করণ৷ সিপিএমের দুর্গাচক জোনাল কমিটির সম্পাদক ছিলেন লক্ষ্মণ শেঠ ঘনিষ্ঠ সুরেশ করণ। রাজ্যে পালাবদলের পর ২০১১ সালে, শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলে আসেন সুরেশ৷ সিপিএমের এই প্রাক্তণ নেতা তৃণমূল ঘুরে বিজেপিতে গিয়েছিলেন৷ এবার ফের বিজেপি থেকে তৃণমূলে৷ জেলায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন সুরেশ। গত ১৯ ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তবে তার আগেই গত ৩ ডিসেম্বর, কলকাতায় দিলীপ ঘোষের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সুরেশ। মাস দেড়েকের মধ্যে ফের দলবদল করলেন তিনি। এবার বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। জেলা রাজনীতিতে অধিকারী পরিবারের বিরোধী বলেই পরিচিত সৌমেন মহাপাত্রর হাত ধরে মঙ্গলবার তৃণমূলে ফিরলেন সুরেশ। এই ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, সুরেশ করণের চলে যাওয়ায় দলের কোনও ক্ষতিই হবে না। বিজেপি করতে হলে দম থাকা দরকার। উনি ভেবেছিলেন নিজের ইচ্ছে মত কাজ করতে পারবেন। কিন্তু বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল।

আরও পড়ুন- ভারত-ইংল‍্যান্ড টেস্ট সিরিজের দল ঘোষনা, দলে ফিরলেন হার্দিক

Advt

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...