Saturday, June 13, 2026

মুকুলকে কেন গ্রেপ্তার দরকার, চিঠিসহ বিস্ফোরক পোস্ট কুণালের

Date:

Share post:

নিজের 2014 সালে লেখা চিঠির অংশ। আর এখন কলকাতা সি এম এম কে লেখা সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠির সার্টিফায়েড কপির কিছু অংশ।

এই দুই বিষয় পোস্ট করে মুকুল রায়ের (Mukul roy) গ্রেপ্তার চেয়েছেন কুণাল ঘোষ ( kunal ghosh)। তিনি লিখেছেন-

মুকুল রায়কে গ্রেপ্তার করে তদন্ত চাই কেন?
দিলীপ ঘোষ ( dilip ghosh) ভেবে দেখবেন।

আমি মনে করি মুকুল রায়কে হেপাজতে না নিলে সারদা তদন্ত অসম্পূর্ণ থাকবে।

এটা আমি আজ বলছি না। 2013 সাল থেকে বলছি।

ছোট একটি উদাহরণ: আমি তখন বলেছিলাম সুদীপ্ত সেনের “পালিয়ে যাওয়া” স্বাভাবিক নয়। ষড়যন্ত্র। আমাকে বলি করা হচ্ছে। রাজীবকুমারের সিট তখন কথা শুনতে চায়নি। আমাকে কলঙ্কিত করা হয়েছিল।

আজ এতকাল বাদে সারদা কর্তা সুদীপ্ত সেন জেল থেকে বিচারককে লেখা চিঠিতে বলেছেন,” মুকুল রায় আমাকে তখন বলেছিলেন ঐ চিঠি লিখে কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকতে। উনি কেডিসিংএর আলকেমিস্টকে সুবিধে করে দিতে, আর ওঁর প্রতিপক্ষদের বদনাম করতে আমাকে ব্যবহার করেছিলেন। আমি ফাঁদে পড়ে ভুল করেছিলাম। সারদা গোষ্ঠী আর আমার ক্ষতি হয়ে গেল।
ওঁকে আমি বিশ্বাস করেছিলাম। পরে দেখলাম উনি অ্যালকেমিস্টের হয়ে কাজ করছেন।”
কোর্টের কেস রেকর্ড থেকে আমি এই নথির সার্টিফায়েড কপি তুলেছি।

এই পোস্টে আমি 2014 সালে দমদম জেল থেকে সিবিআই ও ইডিকে লেখা সবিস্তার চিঠিটির সামান্য অংশ দিলাম।

আর 2020 সালে সুদীপ্ত সেনের বিচারককে লেখা চিঠির সামান্য অংশ দিলাম।
সেদিন সুদীপ্ত সেন কারুর কথায় মুখে কুলুপ এঁটে বসেছিলেন। আজ লিখছেন সবটা।

সেদিন আমি একবর্ণ ভুল বলিনি।
যতদিন যাবে সব প্রমাণ হবে। সবাই সব বুঝবেন।

আমি সুদীপ্ত সেনের বয়ানকে ধ্রুবসত্য ধরি না।
কিন্তু তদন্ত চাই।
কথা যখন মিলছে, তাহলে সময় নষ্ট না করে তদন্ত হোক।

সারদা, নারদ তদন্ত এড়াতেই মুকুলদা বিজেপিতে ঢুকে বসে আছে।
দিলীপ ঘোষসহ বিজেপি নেতাদের বলব, আপনাদের সঙ্গে আমাদের মতাদর্শগত ও রাজনৈতিক লড়াই চলছে চলুক। কিন্তু এরকম যারা ভালোবেসে বিজেপি যায়নি; স্রেফ নিজেদের স্বার্থে তদন্ত এড়াতে বিজেপিকে আশ্রয় হিসেবে ব্যবহার করছে, ক্ষমতা দখলের ভুল নেশায় তাদের ব্যক্তিস্বার্থ সফল হতে দেবেন না।

মুকুল রায়কে অবিলম্বে হেফাজতে নিয়ে জেরা প্রয়োজন।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...