Tuesday, June 9, 2026

হাতে স্বাস্থ্য সাথী কার্ড, তাও রোগী ফেরাল ডানকুনির নার্সিংহোম

Date:

Share post:

স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়ে গিয়েছেন ৭২ বছরের বৃদ্ধা শোভনা কর। ডানকুনি (Dankuni) ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই বৃদ্ধা। ছোট ছেলে আর ছেলের বউকে নিয়ে ছোট পরিবার বৃদ্ধা শোভনা করের (Shobhona Kar)। কিন্তু অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা থেকে বঞ্চিত এই পরিবার। এই মুহূর্তে বৃদ্ধার ছোট ছেলে অমিত কর (Amit Kar) কঠিন অসুখে আক্রান্ত। বৃদ্ধা নিজেও অসুস্থ।

ডানকুনির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসুস্থ অমিত করকে। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড (Sasthasathi Card) সেখানে দেখানোর পরেও রোগীকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এখন ডানকুনির এই দুঃস্থ পরিবার ভালো একটু চিকিৎসার সুযোগ পাওয়ার জন্য ঘুরছেন বিভিন্ন দুয়ারে। কার্ড থাকা সত্বেও কেন এই হয়রানি তার উত্তর দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয় বিজেপি (Bjp) নেতা দেবাশিস মুখোপাধ্যায় বলেন, স্বাস্থ্যসাথী কার্ড আসলে শুধুই তৃণমূলের চমক। যদিও মুখ্যমন্ত্রী (Chief Minister) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও যদি রোগী ভর্তি নেওয়া না হয় তাহলে বেসরকারি হাসপাতালে লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে। কিন্তু বাস্তবে বেসরকারি হাসপাতালে এই রোগী ফেরানোর ঘটনা যে ঘটছেই তার প্রমাণ পাওয়া গেল আরো একবার।

আরও পড়ুন-রামমন্দির তৈরির চাঁদা তোলা নিয়ে অশান্তি কচ্ছে, ধৃত কমপক্ষে ৪০

Advt

Related articles

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...