Monday, May 11, 2026

মৃত কলেজ ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগান অগ্নিমিত্রাকে

Date:

Share post:

হাওড়ায় নিহত কলেজ ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে পড়লেন বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। ‘গো ব্যাক’ স্লোগানের মুখেও পড়তে হয় অগ্নিমিত্রাকে।

মঙ্গলবার নাজিরগঞ্জে মৃত রুকসানা খাতুনের পরিবারের সঙ্গে দেখা করতে যান অগ্নিমিত্রা পল। ১১ দিন নিখোঁজ ছিল ওই কলেজ ছাত্রী। গত সপ্তাহে বাড়ির সামনে পুকুরে পাওয়া যায় রুকসানা খাতুনের মৃতদেহ।

ওই কলেজ ছাত্রীর হত্যার অভিযোগ দায়ের করেছে পরিবার। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। পাল্টা অবরোধ তুলতে লাঠি চালায় পুলিশ। ছোড়ে কাঁদানি গ্যাস।

হাওড়ার সাঁকরাইলে গিয়ে অগ্নিমিত্রা বলেন, ‘আমরা রাজনীতি করতে আসিনি। নিহত কিশোরীর জন্য সুবিচার দাবি করতে এসেছি। কিন্তু তৃণমূল আমাদের ঢুকতে দিন না। আমরা আইনি পথে এই লড়াই লড়বো।’

পাল্টা অগ্নিমিত্রা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা মাসুদ খান। তিনি বলেন, ‘তৃণমূলের কেউ বিজেপি নেতাদের বাধা দেয়নি। স্থানীয় মানুষই তাঁদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন।’

আরও পড়ুন : ভোটার লিস্টে ঢুকেছে ৩-৪ লাখ অনুপ্রবেশকারীর নাম : দিলীপ

Advt

Related articles

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...