Thursday, May 14, 2026

আগামী ১ ফেব্রুয়ারি থেকে বন্ধ হচ্ছে নন–ইএমভি এটিএম

Date:

Share post:

এটিএম জালিয়াতির ঘটনায় নাজেহাল গ্রাহকরা । এই পরিস্থিতিতে নিজেদের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আগামী ১ ফেব্রুয়ারি থেকে আর কাজ করবে না নন–ইএমভি এটিএমগুলো। টুইট করেও বিষয়টি জানানো হয়েছে ব্যাঙ্কের পক্ষ থেকে। বর্তমানে অধিকাংশ এটিএমগুলোই ইএমভি যুক্ত। অর্থাৎ টাকা তোলার সময় কার্ড মেশিনে আটকে থাকে। এটিএম জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ।
যদিও অনেক জায়গাতেই পিএনবি–র নন–ইএমভি এটিএম রয়েছে। আর সেগুলোই বন্ধ করতে চলেছে তাঁরা। কারণ হিসেবে এটিএম কার্ড জালিয়াতির বিষয়টিই জানানো হয়েছে।

এই নিয়ে গত ১৪ জানুয়ারি পিএনবির তরফ থেকে টুইটও করা হয়। তাতে লেখা হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে নন–ইএমভি এটিএম থেকে আর টাকা তুলতে পারবেন না পিএনবির গ্রাহকরা। কার্ড জালিয়াতির হাত থেকে গ্রাহকদের বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ।

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...