Tuesday, June 16, 2026

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

Date:

Share post:

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল দফতরের (fire brigade department) রিপোর্ট। আর তার জেরেই এবার সাসপেন্ড (suspend) করা হল প্রগতি ময়দান (Pragati Maidan) দমকল বিভাগের ওসিকে। দফতরের রিপোর্টে আধিকারিকের তরফে কর্তব্যে গাফিলতির অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে।

মঙ্গলবারের আগুন লাগার ঘটনার জেরে দুজনের মৃত্যুতে বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপের পথে রাজ্যের সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাঙা হচ্ছে বাড়িটি। সেই বাড়িতে দমকল দফতরের যে ছাড় দেওয়া হয়েছিল, তাতে বেনিয়ম ছিল বলে রিপোর্টে জানা গিয়েছে। গাফিলতির অভিযোগ রয়েছে প্রগতি ময়দান দমকল বিভাগের ওসির (OC, Pragati Maidan) বিরুদ্ধে। সেই অভিযোগে ওসি গৌতম দাসকে সাসপেন্ড (suspend) করা হল।

আরও পড়ুন : অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

বুধবারও ঘটনাস্থলে পরিদর্শনে যান পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, বেআইনি নির্মাণের যে অভিযোগগুলি আনা হয়েছিল এই বাড়ির বিরুদ্ধে, তা রিপোর্টেও সত্যি প্রমাণিত হয়েছে। কর্পোরেশনের এলাকায় বেআইনি নির্মাণ সংক্রান্ত কত বাড়ি রয়েছে, তার রিপোর্ট চাওয়া হয়েছে মেয়রের কাছে। নির্মীয়মান বাড়িগুলির ক্ষেত্রেও এই রিপোর্ট চাওয়া হয়েছে। রাজ্যের সরকারি আধিকারিকরাই সেই রিপোর্টের পর্যালোচনা করবেন, জানান মন্ত্রী।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...