Monday, June 15, 2026

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

Date:

Share post:

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে পালাবদলের একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ২০১১ সাল থেকেই বাংলার রাজনীতিতে প্রত্যক্ষভাবে ঢুকে পড়েছেন টলি তারকারা (Tollywood artists)। তারই রেশ রেখে ৯মে রাজ্যে প্রথম বিজেপি সরকারের শপথে দেখা গিয়েছিল টলিপাড়ার শীর্ষ একঝাঁক তারকাকে। বুধবার নবান্নে (Nabanna) ৪১ দফতরের বৈঠক থেকে অন্যান্য সব বিভাগের পালাবদলের পাশাপাশি বাংলা চলচ্চিত্র জগতের দুর্নীতি রোধে কাজ করার দায়িত্ব ভাগ করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।

বিজেপির বিধায়কদের মধ্যে অন্যতম রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায়। এই চার বিধায়ককে টলিউডে মাঠে নামাচ্ছেন শুভেন্দু। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে তারকা ও কলাকুশলীদের মধ্যে বড়সড় ফাটল টলিউডে স্পষ্ট হয়েছে। বারবার শিল্পীরা কাজে বাধার অভিযোগে সরব হয়েছেন। অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেনদের ইস্যুতে টালিগঞ্জের (Tollygaunge) লবি স্পষ্ট হয়েছে, যেখানে বদলের দাবি উঠেছে দীর্ঘ দিন ধরে।

আরও পড়ুন : রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

আবার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা ও বেনিয়মের পর্দাফাঁস হয়েছে। সেক্ষেত্রেও শিল্পীরা বৈঠকের মাধ্যমে সমাধান বা সকলের জন্য সন্তোষজনক পন্থা তুলে ধরতে পারেননি। এবার সেই সব সমস্যার সমাধানে টলিউডে (Tollywood) একশ্রেণির দাদাগিরি বন্ধে তৎপর নবনিযুক্ত বিজেপি সরকার। সেই দায়িত্ব দেওয়া হল চার শিল্পী বিধায়ককে। যদিও তাঁদের কোনও পদ দেওয়া নিয়ে সিদ্ধান্ত জানানো হয়নি।

Related articles

রোনাল্ডো কন্যার গায়ে মেসিদের জার্সি, সমর্থকদের নিয়ে কড়া সিদ্ধান্ত আর্জেন্টিনা

বুধবার একই দিনে বিশ্বকাপ(FIFA World cup) অভিযান শুরু করছে মেসি-রোনাল্ডো। দুই মহারথীর শেষ বিশ্বকাপ। মেসি(Messi)  না রোনাল্ডো কার...

মুখ্যমন্ত্রীর ডাকে পুরসভার অনুষ্ঠান-মঞ্চে ফিরহাদ-মালা, দর্শকাসনে দেবাশিস থেকে কাজরী-অনন্যা

কলকাতা পুরসভার স্বচ্ছ অ্যাপ লঞ্চের অনুষ্ঠান। আর সেটা ঘিরে রাজনীতির রঙ্গমঞ্চ। বিজেপির পাশাপাশি হাজির তৃণমূলের বেসুরোরাও। ছিলেন বাম...

ডিএ-পে কমিশনের ‘খোঁজ’ নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!

DA মেটানো কিংবা নতুন পে কমিশন (Pay Commission) গঠন নিয়ে কোনো হেলদোল নেই। কিন্তু সরকারি কর্মীদের ওপর একের...

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...