রাজ্যে এবার থেকে 'আইন মেনে' গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকায় পশু হত্যা (animal slaughter) আইন মেনে গো-হত্যার (cow slaughter) কড়া পদক্ষেপের বার্তা দেওয়া হল। প্রশাসনের দাবি, পুরোনো আইন ও হাই কোর্টের নির্দেশিকা মেনেই এই আইন কার্যকর করার পথে রাজ্য সরকার (state government)। সেই সঙ্গে আইন ভঙ্গে কি পদক্ষেপ, তাও নির্দেশিকা আকারে জানানো হল।
Sponsored

নবান্ন থেকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের (Home and Hill Affairs Department) জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে ‘পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন, ১৯৫০’ কড়াভাবে কার্যকর করতে হবে। নির্দিষ্ট শংসাপত্র (certificate) ছাড়া কোনও গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর বলি দেওয়া যাবে না। শুধুমাত্র পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে লিখিত সম্মতি দিলে সংশ্লিষ্ট পশুকে বলির উপযুক্ত বলে শংসাপত্র দেওয়া যেতে পারে। তবে তার জন্য পশুটির বয়স ১৪ বছরের বেশি হতে হবে অথবা বার্ধক্য, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়তে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শংসাপত্র (certificate) পাওয়া পশুকে শুধুমাত্র পৌর কসাইখানা (slaughter house) বা প্রশাসন অনুমোদিত নির্দিষ্ট কসাইখানাতেই বলি (cow slaughter) দেওয়া যাবে। কোনওভাবেই প্রকাশ্য স্থানে পশুবলি দেওয়া যাবে না।
আরও পড়ুন : নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন
সরকারি নির্দেশে স্পষ্ট করা হয়েছে, আইন কার্যকর করার স্বার্থে প্রশাসনের অনুমোদিত প্রতিনিধি বা সরকারি পশু চিকিৎসক বলিপ্রাঙ্গণ (slaughter house) পরিদর্শনে গেলে তাতে বাধা দেওয়া যাবে না। আইন লঙ্ঘন করলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, এক হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
4h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
8h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
12h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
15h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
