Saturday, May 16, 2026

পুত্র বিজেপিতে যাচ্ছে মেনে ‘মাস্টারমশাই’ বললেন, “আমি যোগাযোগ করিনি”

Date:

Share post:

ছেলে তুষার ভট্টাচার্য (Tusar Bhattacharya) বিজেপি যাওয়ার কথা মেনে নিয়েও নিজে যোগাযোগ করার কথা অস্বীকার করলেন তৃণমূল (Tmc) বিধায়ক সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Rabindranath Ghosh)। তিনি বলেন, “যোগদান করার বিষয়ে প্রকাশ্যে কোনদিন কারোর কাছে মত প্রকাশ করিনি। আমার ছেলে যদি বলে থাকে, সেটা তাঁর ব্যক্তিগত অভিমত। কারণ ছেলে স্বাধীন হয়েছে, সে তার নিজের মত অনুযায়ী চলতে পারে। আমি এখনও পর্যন্ত ফোনে বা সাক্ষাতে যোগাযোগ করিনি”।

ইঙ্গিতটা বুধবার দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। বৃহস্পতিবার সেটাই নিশ্চিত করেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তবে, বিধায়কপুত্র তুষার বিজেপিতেই যাচ্ছেন। তিনি বাবাকেও এবিষয়ে বললেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন:শাহি-সফরের সূচি ঘোষণা, ইসকন মন্দিরে যাবেন, থাকতে পারেন বিজেপির রথযাত্রাতেও

এদিকে, ভাঙন অব্যাহত শাসকদলের। এবার ভাঙন হুগলির কোন্নগরে। কলকাতায় বিজেপির রাজ্য কার্যালয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) হাত ধরে গেরুয়া শিবিরে দলে যোগ দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রবীণ নেতা অশোক মুখোপাধ্যায় (Ashok Mukharjee)। তাঁকে দলে স্বাগত জানিয়ে শ্রীরামপুরের বিজেপির সাংগঠনিক সভাপতি শ্যামল বসু বলেন, তৃণমূল দলে যারা যোগ্য তাঁদের এখন সম্মান নেই। তবে, এবার কোন্নগরে ভাঙন শুরু চিন্তা বাড়ল শাসক শিবিরে।

Advt

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...