Thursday, May 14, 2026

নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়া হল মাতাবেন একঝাঁক শিল্পী

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তীতে নয়া ঘোষণা করেছে মোদি সরকার। এবার থেকে প্রতি বছর নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেে কেন্দ্র সরকার। এর সূচনায়
শনিবার রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেলে ভিক্টোরিয়া হলে যোগ দেবেন বিশেষ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠানকে অন্যতম মাত্রা দিতে ওই দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন ঊষা উত্থুপ, পাপন, সোমলতা এবং অন্বেষা-সহ আরও অনেক শিল্পী ।
অন্যান্য অনুষ্ঠান সেরে বিকেল সাড়ে চারটের মধ্যে ভিক্টোরিয়ায় পৌঁছাবেন মোদি । নেতাজি নিয়ে তৈরি গানের সুরে মাতাবেন রাজস্থান এবং বাংলার ড্রামবাদকরা। ওই দিন এভাবেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে । ৫টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘কদম কদম বাড়ায়ে যা’ শীর্ষক সুরের তালে অংশ নেবে বাংলার প্রায় ৭৫ জন শিশু। এরপর মঞ্চ মাতাবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ। তিনি তার দৃপ্ত কন্ঠে মাধুর্যে পরিবেশন করবেন ‘একলা চলো রে’ গানটি। এরপর পাপনের কন্ঠে শোনা যাবে ‘সুভাষজি সুভাষজি’ গান । ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গান পরিবেশন করবেন সৌম্যজিৎ এবং সৌরেন্দ্র।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পর সাড়ে পাঁচটা নাগাদ প্রদীপ প্রজ্জ্বলন করবেন প্রধানমন্ত্রী । বক্তব্য রাখবেন রাজ্যপাল জগদীপ ধনকড়  (Jagdeep Dhankhar) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বক্তৃতা দেবেন। ৫টা ৪১ নাগাদ ‘লেটার অফ নেতাজি (১৯২৬-১৯৩৬)’ বই প্রকাশ হবে ওই মঞ্চে। দশজন শহিদকে সম্মান জানানো হবে। সন্ধে ৬টা নাগাদ বক্তব্য রাখবেন মোদি।
সব ঠিকঠাক থাকলে সন্ধে ৬.৪৫ নাগাদ ওই মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন ঊষা উত্থুপ, পাপন, সৌম্যজিৎ, অন্বেষা, সোমলতা-সহ একাধিক শিল্পী। অনুষ্ঠান শেষে সন্ধে ৭টায় দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...