Sunday, March 8, 2026

ঘাসফুল ছেড়ে পদ্মে: অরিন্দমের বিরুদ্ধে মঞ্চ বেঁধে বিক্ষোভের পরিকল্পনা আদি বিজেপির

Date:

Share post:

তৃণমূল ছেড়ে বিজেপি সদ্য যোগ দিয়েছেন শান্তিপুর বিধায়ক অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। আর তার পরেই মঞ্চ বেঁধে অবস্থান-বিক্ষোভের ব্যবস্থা করতে চলেছে শান্তিপুরের (Shantipur) আদি বিজেপি সংগঠন। তাঁদের দাবি, অবিলম্বে অরিন্দমকে বহিষ্কার করতে হবে। না হলে বিক্ষোভ সমাবেশের পরেই গণ ইস্তফা দেবেন তাঁরা।

পশ্চিমবঙ্গের বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargya) উপস্থিতিতে তৃণমূল (Tmc) ছেড়ে বিজেপিতে (Bjp) যোগদান করেন নদিয়ার শান্তিপুর বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। বিজেপি সূত্রে খবর এরপরেই, জেলাজুড়ে বিতর্ক শুরু হয়। ক্ষোভ উগরে দেয় জেলার একাধিক বিজেপির নেতা-কর্মীরা।

অভিযোগ, অরিন্দম নেতৃত্বে শান্তিপুরে বিজেপি নেতা কর্মীদের একাধিক অত্যাচার সহ্য করতে হয়েছে। শুধু তাই নয়, অভিযোগ ওঠে তাঁর অনুগামীদের হামলাতেই গত পঞ্চায়েত নির্বাচনে ভোট প্রচার করতে গিয়ে খুন হন হরিপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার বিজেপির বুথ সভাপতি বিপ্লব শিকদার। মূল অভিযুক্ত তৎকালীন তৃণমূলের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য এবং তাঁর অনুগামীরা।

সেই কারণে এমন একজন বিধায়ককে নেওয়ার বিরোধিতা করে বিক্ষোভ সমাবেশে বসতে চলেছেন আদি বিজেপি কর্মী-সর্মথকরা।

আরও পড়ুন-নীতীশ সরকারের বিরুদ্ধে ভুল লিখলেই জেলযাত্রা, নয়া নির্দেশিকা জারি বিহারে

Advt

spot_img

Related articles

বিজেপির মিথ্যাচারের জবাব দিতে আজ গোপীনাথপুরে অভিষেকের সভা

রবিবাসরীয় দুপুরে সুন্দরবন সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে গোপীনাথপুর মাঠে বিশাল জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

এজেন্সিতে কাজ না হওয়ায় এবার রাষ্ট্রপতিকে হাতিয়ার! মমতার পাশে দাঁড়িয়ে মোদির বিরুদ্ধে সরব কংগ্রেস-সহ বিরোধীরা

ইডি-সিবিআই বা আয়কর দফতরের মতো ‘অস্ত্র’ প্রয়োগ করেও বাংলায় রাজনৈতিক ফায়দা তুলতে না পেরে ভোটের আগে খোদ রাষ্ট্রপতিকে...

আজ এসএসসির গ্রুপ ডি নিয়োগ পরীক্ষায় ট্রেন বাতিলের ভোগান্তি! 

রবিবার রাজ্যজুড়ে স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ ডি কর্মীদের নিয়োগ (Group D Written exam) পরীক্ষা হতে চলেছে। গত...

ধর্মতলায় ধর্নার তৃতীয় দিন: নারীদিবসে আজ মহিলা-পুরুষ নির্বিশেষে মিছিলে যোগদানের আহ্বান মমতার

নির্বাচন কমিশন ও বিজেপির চক্রান্তে বাংলার লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধর্না...