Wednesday, June 24, 2026

মতুয়াদের পাশে থাকার আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আগেই সভা তৃণমূল নেতৃত্বের

Date:

Share post:

আগামী ৩০ জানুয়ারি ফের বাংলায় জনসভা করতে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।এবার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে নিয়ে ঠাকুরনগরে সভা করবেন তিনি। থাকবেন মতুয়াদের নিয়ে সমাবেশে।ঠাকুরনগরের মতুয়া সমাবেশে যে জনসভা করবেন তিনি, তাতে নাগরিকত্ব আইন নিয়ে মতুয়াদের নাগরিকত্বের ব্যাপারে নিশ্চিত করবেন অমিত শাহ। কেন্দ্রীয় নেতৃত্বের থেকে আশ্বাস পাওয়ার পর মতুয়া মহল যে অনেকটাই নিশ্চিন্ত হতে পারবে সেই আশাই করছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সভা করার আগেই শুক্রবার মতুয়া অধুষ্যিত বনগাঁ, গোবরডাঙায় মতুয়াদের নিয়ে সভা করলেন তৃণমূল নেতৃত্ব । তাদের আশ্বাস দিলেন মতুয়াদের পাশে থাকার। বাগদা বিধানসভার গাড়াপোতায় ওই সভার আয়োজন করা হয়েছিল । হাজির ছিলেন রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু(Brattyo Basu), খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick), সাংসদ সৌগত রায়(Sougata Roy)-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন , “মতুয়াদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। বনগাঁ উত্তর বিধানসভা আমরাই পাচ্ছি।” এদিন বনগাঁর শিমুলতলা এলাকাতেও বৈঠক করেন তৃণমূল নেতত্ব।

 


Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...