Tuesday, May 19, 2026

উত্তুরে হাওয়ায় যেন ভেসে গেল মেঘ, রোদ ঝলমল পাহাড়-সমতলে পিকনিকের ধুম

Date:

Share post:

বৃষ্টির পূর্বাভাস থাকলেও আচমকাও উত্তুরে হাওয়া যেন সব মেঘ উড়িয়ে নিয়ে গিয়েছে। শনিবার, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে ঝলমলে হয়ে উঠেছে আকাশ। সকাল থেকেই রৌদ্রস্নান করছে দার্জিলিং থেকে আলিপুরুদুয়ার, বালুরঘাট থেকে কোচবিহার। সমতল এলাকায় তাপমাত্রার পারদ ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছেপিঠেই ঘোরাফেরা করছে। দার্জিলিঙে অবশ্য দিনের তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠেনি। সেই তুলনায় সিকিমের নাথুলা, ছাঙ্গু এলাকার তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি নেমেছে।

দুদিন আগেই মুষলধারে বৃষ্টি হয়েছিল শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। পাহাড় ও সমতলে জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল। তার পরেও রবিবার অবধি মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছিলেন আবহাওয়া বিশেষজ্ঞরা। সিকিমের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা জানান, “মেঘ আপাতত সরে গিয়েছে। সে জন্য রোদ ঝলমল হয়ে আবহাওয়া দেখা যাচ্ছে।” তিনি জানান, শনিবার সিকিমের কোথাও বৃষ্টি হয়নি।

রোদের দেখা মিললেও কনকনে কিন্তু বয়েই চলেছে। ফলে, শীতের কামড় কিন্তু কমেনি। তবে রোদ ঝলমল থাকায় শনিবার ছুটির দিনে জমিয়ে পিকনিক চলছে পাহাড় ও সমতলের নানা এলাকায়। তিস্তার ধারে কিংবা ডুয়ার্সের মূর্তির কিনারায় অতবা মালদার আদিনা, সর্বত্রই ছুটির মেজাজ। পিকনিকের আবহ। দার্জিলিঙেও চিড়িয়াখানা-সহ নানা জায়গায় পর্যটকদের ভিড়।

আরও পড়ুন-কুয়াশায় মোড়া কলকাতা, জাঁকিয়ে শীত বঙ্গে

Advt

Related articles

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...