Saturday, June 13, 2026

প্লাস্টিক নয় শুধুমাত্র কাগজের পতাকাই ব্যবহার করা যাবে

Date:

Share post:

প্লাস্টিক (no plastic)নয়, কাগজের তৈরি জাতীয়(national flag) পতাকা ব্যবহার করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Central Home ministry)সব রাজ্য এবং কেন্দ্রশাসিত সরকারগুলিকে এমনি নির্দেশিকা পাঠিয়েছে ()circular forwarded to all states। তাতে স্পষ্ট করে বলা হয়েছে সকল ভারতীয়রা যেন প্লাস্টিকের বদলে কাগজের তৈরি পতাকা ব্যবহার করেন।

Advt

নির্দেশিকাটিতে জাতীয় পতাকা সম্মান আইন এবং নিরোধ প্রতিরোধ আইন কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বহু বছর ধরেই দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ জাতীয়, সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠানে কাগজের পতাকার পরিবর্তে প্লাস্টিকের পতাকা ব্যবহার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে,”যেহেতু প্লাস্টিকের তৈরি পতাকা কাগজের পতাকার মত জৈব উপাদানে হয়না, তাই পচে না। কিন্ত রং উঠে গিয়ে নষ্ট হয়ে যায়। যা পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। জাতীয় সম্মান দমন প্রতিরোধ আইন অনুসারে প্রকাশ্যে বা অন্য যে কোনও স্থানে মৌখিকভাবেই হোক বা শারীরিকভাবে, ভারতীয় জাতীয় পতাকা অবমাননার কাজ জরিমানা সাপেক্ষ। একই সঙ্গে তিন বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় অপরাধ”। আমাদের দেশে প্রতি বছর ৯৪ লক্ষ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। এর মধ্যে ৬০ শতাংশই পুনর্ব্যবহার করা যায়। কিন্তু কেন্দ্রীয় সরকার প্লাস্টিক জনিত পরিবেশ দূষণ রোধে পদক্ষেপ করতে চাইছে। তাই় সব রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠিয়ে সাবধান করে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...