Saturday, June 13, 2026

উপলক্ষ্য নেতাজির জন্মজয়ন্তী: রাজ্যে আসার আগে বাংলায় টুইট মোদির

Date:

Share post:

নেতাজির জন্মজয়ন্তীতে দুটি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে টুইট করে রাজ্যবাসী কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী (Prime Minister)। হিন্দি, ইংরেজির পাশাপাশি বাংলাতেও টুইট করেন তিনি।

টুইটে মোদি লেখেন, “পশ্চিমবঙ্গের (West Bengal) প্রিয় ভাই ও বোনেরা পরাক্রম দিবসের এই শুভ দিনটিতে আপনাদের মাঝে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কলকাতায় (Kolkata) এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আমরা বীর-কেশরী সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাব”।

আরও পড়ুন:বাংলাদেশে টিকা পাঠাল ভারত, মোদিকে ধন্যবাদ হাসিনার

বেশ কিছুদিন ধরে বাংলার মানুষের হৃদয় জয় করতে ভাষাকে হাতিয়ার করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলায় টুইট (Twitte) করছেন প্রধানমন্ত্রীও। রাজ্যে ভোটের আগে নেতাজির 125 তম জন্মদিনে বাঙালির সেন্টিমেন্ট ধরতে এই বাংলায় টুইট বলে মত বিশেষজ্ঞ মহলের।

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...